Advertisement
E-Paper

Home decor Tips: বই পড়ার নেশায় বুঁদ? কী ভাবে যত্ন নেবেন সাধের সব বইয়ের?

কী ভাবে যত্নে নিলে বছরের পর বছর সুরক্ষিত রাখা যাবে সাধের মূল্যবান সম্পদ?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৯:২৬
সারা দিনে অন্তত এক বার সময় বার করে বই না পড়লে ঠিক স্বস্তি আসে না।

সারা দিনে অন্তত এক বার সময় বার করে বই না পড়লে ঠিক স্বস্তি আসে না। ছবি- সংগৃহীত

নেটমাধ্যমে এখন বইও পড়া সম্ভব। অনেকেরই সেই অভ্যাস আছে। তবে এমন অনেকেই আছেন, যাঁরা বইয়ের নেশায় পাগল। সারা দিনে অন্তত এক বার সময় বার করে বই না পড়লে ঠিক স্বস্তি আসে না। বাড়িতে তাঁদের বইয়ের পাহাড়। কিন্তু বই ভালবাসা আর তার যত্ন নেওয়া এক কথা নয়। পড়তে অনেকের ভালবাসলেও, ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না সকলে। কিন্তু প্রশ্ন হল, কোথায় এবং কী ভাবে বই রাখলে তা নষ্ট হবে না?

কী ভাবে যত্ন নিলে বছরের পর বছর সুরক্ষিত রাখা যাবে সাধের মূল্যবান সম্পদ?

১) যদি বই রাখার কোনও তাক আলাদা ভাবে কিনে থাকেন, তবে তা রাখুন এমন জায়গায় যেখানে বাতাস খেলে। কিন্তু তা জানলার ধারে নয়। বরং চার দেওয়ালে ঘেরা কোনও এলাকায়। বইয়ের গায়ে সরাসরি সূর্যের তাপ যেন না পড়ে সে দিকে লক্ষ্য রাখবেন।

২) এখন নানা ধরনের বইয়ের তাক হয়। তবে চেষ্টা করুন এমন কোনও তাক কিনতে, যেখানে পর পর সমান ভাবে সাজিয়ে রাখা যাবে সব বই। যত পরিচ্ছন্ন ভাবে সাজাবেন, ততই ভাল থাকে বইয়ের বাঁধন।

৩) অনেক বইয়ের উপরের দিকে একটা আলগা মলাট থাকে। জ্যাকেটের মতো। তা সরিয়ে রাখার প্রবণতা থাকে অনেকের। কিন্তু সেটি পরিয়ে রাখা ভাল। তাতে ধুলো-ময়লার থেকে খানিক রক্ষা পায় বইটি।

৪) সাজানোর সময়ে ভারী এবং বড়সড় দেখতে বইগুলিকে একেবারে নীচের তাকে রাখা ভাল। তার সঙ্গে খেয়াল রাখা জরুরি, ভিতরের কোনও পাতা মুড়ে গেল কি না।

৫) অনেক বই পোকামাকড়ের জ্বালায় নষ্ট হয়ে যায়। সাধের বইগুলি পোকামাড়ের হাত থেকে রক্ষা করতে বইয়ের পাতার ভাঁজে নিমপাতা রাখতে পারেন।

Books Home Decor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy