Advertisement
E-Paper

চলন্ত ট্রেনের সামনে রিল তৈরির শখ! ট্রেনের ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি কিশোর

একাদশ শ্রেণির ছাত্রটি রেললাইন ধরে হাঁটছিল। ইচ্ছা ছিল, পিছনে চলন্ত ট্রেন রেখে ‘অন্য রকম’ রিল বানাবে। রিল তো হলই না, উল্টে প্রাণই প্রায় যেতে বসেছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৪
অক্ষয় এখন হাসপাতালেই চিকিৎসাধীন।

অক্ষয় এখন হাসপাতালেই চিকিৎসাধীন। ছবি- সংগৃহীত

চলন্ত ট্রেন পিছনে রেখেই রিল বানানোর শখ! আর সেই শখ পূরণ করতে গিয়েই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হল তেলঙ্গানার এক কিশোর।

একাদশ শ্রেণির ওই ছাত্র রেললাইন ধরে হাঁটছিল। ইচ্ছা ছিল, পিছনে চলন্ত ট্রেন রেখে ‘অন্য রকম’ রিল বানাবে। তবে রিল তো হলই না, উল্টে প্রাণটাই প্রায় যেতে বসেছিল। ভিডিয়ো বানানোর সময়ে ট্রেনের ধাক্কায় রেললাইনেই বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে কিশোর।

এক রেলকর্মী অক্ষয়কে রেললাইনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সময় নষ্ট না করে অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করেন। তার পর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অক্ষয় এখন হাসপাতালেই চিকিৎসাধীন। তার অবস্থা সঙ্কটজনক।

অল্পবয়সিদের মধ্যে ইদানীং ইনস্টাগ্রামে রিল বানানোর শখ বাড়ছে। নেটমাধ্যমে সামান্য পরিচিতি লাভের আশায় এমন কিছু করে দেখাতে চাইছে, যা আর পাঁচ জনের থেকে তাকে আলাদা করবে। আর সেই ফাঁদে পড়ে কমবয়সিরা নিজেদের বিপদ ডেকে আনছে। কেউ পাহাড়ের কোণে দাড়িয়ে রিল বানাচ্ছে, কেউ আবার চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ছে। শখ পূরণ করতে গিয়ে প্রাণও যাচ্ছে অনেকের। তবুও সতর্ক হচ্ছে না তরুণ প্রজন্ম।

reel video Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy