আইপিএলের ভাবমূর্তিতে কালি। কয়েক জন দর্শকের অভব্য আচরণের শিকার হলেন এক বিদেশি চিয়ারলিডার। শনিবার পঞ্জাব কিংস-লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ঘটল অনভিপ্রেত ঘটনা। দ্রুত পরিস্থিতি সামাল দেন স্টেডিয়ামে কর্তব্যরত পুলিশ কর্মীরা। ছিলেন স্টেডিয়াম কর্তৃপক্ষও।
পঞ্জাব-লখনউ ম্যাচ চলার সময় একানা স্টেডিয়ামের একটি অংশে কয়েক জন দর্শক সামনে থাকা চিয়ারলিডারদের উত্ত্যক্ত করতে শুরু করেন। বিদেশি ওই চিয়ারলিডারদের উদ্দেশে নানা রকম মন্তব্য করা হয়। প্রথমে বিষয়টিকে তেমন পাত্তা দেননি তাঁরা। কিন্তু ওই দর্শকেরা সমানে বিরক্ত করতে থাকেন লখনউয়ের তিন চিয়ারলিডারকে। একটা সময় ধৈর্য হারান এক চিয়ারলিডার। চেয়ার ছেড়ে প্রতিবাদ করেন। অভিযোগ করেন কাছাকাছি থাকা পুলিশ কর্মীদের। ওই চিয়ারলিডারকে দৃশ্যতই বিরক্ত এবং ক্ষুব্ধ দেখাচ্ছিল।
চিয়ারলিডারের অভিযোগ শুনেই গ্যালারিতে চলে আসেন পুলিশ কর্মীরা। আসেন স্টেডিয়াম কর্তৃপক্ষের প্রতিনিধিরাও। দর্শকদের সংযত, ভদ্র আচরণ করার অনুরোধ করেন তাঁরা। এক মহিলা পুলিশ আধিকারিক অভিযুক্তদের সতর্ক করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
শনিবার প্রথমে ব্যাট করে ঋষভ পন্থেরা করেন ৬ উইকেটে ১৯৬। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে ২০০ রান তুলে ম্যাচ জিতে নেয় পঞ্জাব। ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার। ১৪টি ম্যাচের ৪টি জিতে এবং ১০টি হেরে এ বারের আইপিএল শেষ করল সঞ্জীব গোয়েন্কার লখনউ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
০৮:৪৮
প্লে-অফে ওঠার শেষ সুযোগ! রবিবার ইডেনে দিল্লির বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশে একটি বদল অবশ্যম্ভাবী -
২৩:০৮
শ্রেয়সের শতরানে জয়ে ফিরল পঞ্জাব! রবিবার দিল্লির বিরুদ্ধে নামার আগে চাপে কেকেআর, রাহানেদের সামনে অঙ্ক কী? -
১৮:১১
মাত্রাতিরিক্ত মদ্যপান, চলে গিয়েছিলেন অবসাদে! আইপিএলের মাঝে গোপন কথা ফাঁস চহলের -
১২:৩৬
চেন্নাইয়ের ‘সমস্যা’ ধোনি! দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না কোনও কোচ, মাহি থাকলে স্বাধীন ভাবে কাজ করা নিয়ে সংশয় -
আইপিএলে করমর্দন বিতর্ক, হেড হাত বাড়ালেও এড়িয়ে গেলেন কোহলি, ম্যাচে কথা কাটাকাটির জের