চলতি মরসুমে এক বারের জন্যও গতি পায়নি মুম্বই ইন্ডিয়ান্সের গাড়ি। বার বার হোঁচট খেতে হয়েছে। দ্বিতীয় দল হিসাবে প্লে-অফের লড়াই থেকে বিদায় নিতে হয়েছে তাদের। মুম্বইয়ের এই খারাপ খেলার নেপথ্য বড় কারণ জসপ্রীত বুমরাহের ফর্মে না থাকা। ১১ বছরে এত খারাপ মরসুম কাটেনি বুমরাহের। আইপিএলে এ বার লজ্জার নজির গড়েছেন তিনি। শেষ ম্যাচে তাঁকে খেলায়নি মুম্বই।
১১ বছর পর এই মরসুমে বুমরাহের উইকেট সংখ্যা দু’অঙ্কে পৌঁছোয়নি। ১৩ ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন মাত্র ৪ উইকেট। ওভার প্রতি ৮.৩৬ রান দিয়েছেন তিনি, যা সাধারণত বুমরাহের থেকে দেখা যায় না। তাঁর বিরুদ্ধে বড় শট মারতে ভয় পাননি ব্যাটারেরা। বুমরাহ ফর্মে না থাকায় ভুগেছে মুম্বইয়ের বোলিং।
২০১৫ সালে শেষ বার আইপিএলের এক মরসুমে বুমরাহের উইকেটের সংখ্যা এক অঙ্কে ছিল। সে বার মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। নিয়েছিলেন ৩ উইকেট। এ বার ১৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ, সে বারের থেকেও খারাপ খেলেছেন এ বার। মাঝে ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দলের হাল যা-ই থাকুক, বুমরাহ দুই অঙ্কে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:
২০১৬ সাল থেকে পরের ন’টি মরসুমে বুমরাহ যথাক্রমে ১৫, ২০, ১৭, ১৯, ২৭, ২১, ১৫, ২০ ও ১৮টি উইকেট নিয়েছেন। আইপিএলে মোট ১৫৮ ম্যাচ খেলে ১৮৭ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল কেরিয়ারে তাঁর ইকোনমি রেট ৭.৩৩। তার থেকে বেশি রান তিনি এ বার দিয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে বুমরাহের ইকোনমি রেট এর থেকে বেশি ছিল। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, কতটা খারাপ মরসুম কেটেছে তাঁর। লজ্জার নজির গড়েছেন বুমরাহ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৭:৩৬
ইডেনে নামার আগেই কি কেকেআরের বিদায়? উত্তর ‘না’ হতে গেলে মুম্বইকে করতে হবে ২০৬ রান -
১৪:৪৩
লখনউয়ের শেষ ম্যাচে সুযোগ পেয়েই সফল অর্জুন, ছেলেকে অভিনন্দন সচিনের, ঘুরিয়ে পন্থদের কি হালকা খোঁচাও দিলেন -
০৮:৪৮
প্লে-অফে ওঠার শেষ সুযোগ! রবিবার ইডেনে দিল্লির বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশে একটি বদল অবশ্যম্ভাবী -
২৩:০৮
শ্রেয়সের শতরানে জয়ে ফিরল পঞ্জাব! রবিবার দিল্লির বিরুদ্ধে নামার আগে চাপে কেকেআর, রাহানেদের সামনে অঙ্ক কী? -
মাত্রাতিরিক্ত মদ্যপান, চলে গিয়েছিলেন অবসাদে! আইপিএলের মাঝে গোপন কথা ফাঁস চহলের