তাঁরা প্রত্যেকেই নিজের দেশের তারকা। তাঁরা প্রত্যেকেই নিজের দেশকে বিশ্বকাপ জেতাতে নামছেন। আর্জেন্টিনার লিয়োনেল মেসি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইংল্যান্ডের হ্যারি কেন ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের উপর নজর থাকবে সকলের। তাঁদের মধ্যে এ বারের বিশ্বকাপে কে সর্বাধিক গোল করবেন, সেই ভবিষ্যদ্বাণী করলেন এমবাপে।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটি সাক্ষাৎকারে এমবাপেকে প্রশ্ন করা হয়, মেসি ও কেনের মধ্যে কে বেশি গোল করবেন বলে তাঁর মনে হয়। জবাবে মেসির নাম করেন এমবাপে। তাঁকে আরও প্রশ্ন করা হয়, মেসি ও রোনাল্ডোর মধ্যে কে বেশি গোল করবেন। তখন রোনাল্ডোর নাম করেন এমবাপে। শেষে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি ও রোনাল্ডোর মধ্যে কে বেশি গোল করবেন। জবাবে নিজের নাম করেন এমবাপে। অর্থাৎ, ফরাসি স্ট্রাইকারের মতে, তিনিই এ বারের বিশ্বকাপের সর্বাধিত গোলদাতা হবেন।
গত বারের বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার লড়াইয়ে এমবাপের সঙ্গে জোর লড়াই হয়েছিল মেসির। এমবাপে করেছিলেন আটটি গোল। মেসি সাতটি। ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। ফাইনালের আগে দু’জনেরই গোল ছিল পাঁচটি করে। ফাইনালে মেসি জোড়া গোল করেছিলেন। হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। সেই কারণেই একটি গোল বেশি করে সোনার বুট জিতেছিলেন এমবাপে। বিশ্বকাপের সেরা ফুটবলার হিসাবে সোনার বল জিতেছিলেন মেসি।
আরও পড়ুন:
এ বার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামছেন মেসি ও রোনাল্ডো। এখনও পর্যন্ত কোনও ফুটবলার পাঁচ বারের বেশি বিশ্বকাপ খেলেননি। মেসি ১৩ গোল করেছেন। রোনাল্ডো করেছেন আটটি গোল। নিজের তৃতীয় বিশ্বকাপে নামবেন এমবাপে। ইতিমধ্যেই ১২ গোলের মালিক তিনি। অর্থাৎ, তিন তারকারই সম্ভাবনা রয়েছে মিরোস্লাভ ক্লোজ়েকে (১৬ গোল) ছাপিয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক হওয়ার।
পাশাপাশি জোড়া বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে মেসি ও এমবাপের কাছে। এমবাপে ২০১৮ সালের বিশ্বকাপ জিতেছেন। মেসি জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ। রোনাল্ডো বা কেন অবশ্য এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি। প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১২:৩৯
১৬ বছর আগের উদ্বোধনী লড়াই দিয়েই শুরু সবচেয়ে বড় বিশ্বকাপ, প্রথম দিনেই কি থাকবে চমক? তৈরি ইতিহাসের অ্যাজ়টেকা -
১০:৩৪
কোন দলের বয়স সবচেয়ে বেশি, কাদের কম? কোন দেশের লিগ থেকে খেলবেন সবচেয়ে বেশি ফুটবলার? রইল বিশ্বকাপের হালহকিকত -
২১:৩১
অনুশীলনের মাঠের পাশেই বিষধর সাপের বাসা! বিশ্বকাপ খেলতে গিয়ে সমস্যায় দুই দেশ, জারি হল সতর্কতা -
১৭:৪৯
শক্তিশালী দল নিয়েও বিশ্বকাপে হোঁচট খেতে পারে জার্মানি! ব্যক্তিনির্ভরতা কমিয়ে রক্ষণে নজর দিতে হবে চার বারের বিশ্বজয়ীদের -
প্রস্তুতি ম্যাচে খেললেন না মেসি! লিয়োকে ছাড়াই মোহনবাগানের প্রাক্তন কোচের দলকে হারালেন স্কালোনির ছেলেরা