ঠিক যেন ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রতিচ্ছবি।
সে বার ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা লড়াই দিয়ে। এ বারও একই ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে। ১৬ বছর আগের সেই উদ্বোধনী ম্যাচ মাতিয়ে দিয়েছিলেন সিফিওয়ে শাবালালা। বাঁ পায়ের দূরপাল্লার শটে করা তাঁর গোল এখনও অনেকের চোখে ভাসে। এ বারও প্রথম দিনে সে রকম কোনও চমকের অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।
মেক্সিকোর অ্যাজ়টেকা স্টেডিয়াম এমনিতেই ফুটবল বিশ্বকাপে আলাদা জায়গা করে নিয়েছে। এই নিয়ে তৃতীয় বার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে সেই মাঠে। ১৯৭০, ১৯৮৬-র পর ২০২৬। এই সেই স্টেডিয়াম যেখানে ব্রাজ়িল এবং আর্জেন্টিনা দু’দেশই বিশ্বকাপ হাতে তোলার স্বাদ পেয়েছে। ১৯৭০-এ ইটালিকে উড়িয়ে বিশ্বকাপ জিতেছিল ব্রাজ়িল। ১৯৮৬-তে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জেতে দিয়েগো মারাদানোর আর্জেন্টিনা।
নজরে ‘এল ত্রি’
বিশ্বের ১৫ নম্বর দল হিসাবে বিশ্বকাপে খেলতে নামছে মেক্সিকো, যারা পরিচিত ‘এল ত্রি’ নামে। দেশের মাটিতে ভাল খেলা অপরিসীম চাপ নিয়ে খেলতে নামছে তারা। কোচ জেভিয়ার আগুইরে ২৬ জনের দল গড়েছেন অভিজ্ঞ এবং তরুণ ফুটবলারদের মধ্যে ভারসাম্য রেখে। অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমেনেজ় আক্রমণ ভাগের নেতৃত্ব দেবেন। সঙ্গে থাকবেন এসি মিলানের সান্তিয়াগো জিমেনেজ়। মিডফিল্ডে ওয়েস্ট হ্যামের এদসন আলভারেজ় থাকছেন। ১৭ বছরের গিলবার্তো মোরার দিকে নজর থাকবে, যিনি এই বিশ্বকাপের কনিষ্ঠতম ফুটবলার হতে চলেছেন। গোলে থাকবেন পুরনো প্রহরী গিলেরমো ওচোয়া। মেক্সিকো বেশির ভাগ ম্যাচই খেলবে সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ মিটার উপরে। ফলে উচ্চতার সঙ্গে তারা বেশি ভাল মানিয়ে নেওয়ার সুবিধা পাবে।
চমক দিতে তৈরি ‘বাফানা বাফানা’
রঙিন পোশাক, শক্তিশালী ফুটবল এবং আবেগপ্রবণ সমর্থক। আফ্রিকার ফুটবলখেলিয়ে দেশগুলির মিল রয়েছে এই জায়গাতেই। দক্ষিণ আফ্রিকাও তার ব্যতিক্রম নয়। গ্রুপ সি-তে সবার আগে শেষ করেছে তারা। কোচ হুগো ব্রুস দল তৈরি করেছেন মূলত ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের নিয়েই। ঘরোয়া লিগের দুই সফলতম দল মামেলোডি সানডাউন্স এবং অরল্যান্ডো পাইরেটস থেকে ন’জন করে ফুটবলার রয়েছে। গোলকিপার রনওয়েন উইলিয়ামস নেতৃত্বও দেবেন। বার্নলের স্ট্রাইকার লাইল ফস্টার, মিডফিল্ডার তেবোহো মোকোয়েনার দিকে নজর থাকবে।
ফুটবলবিশ্বে ‘বাফানা বাফানা’ বলে পরিচিত দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি কিছুটা ধাক্কা খেয়েছে দেরি করে মেক্সিকোর ভিসা পাওয়ায়। তবে মেক্সিকোর পাচুকায় নামার পর থেকে কঠোর অনুশীলন করছে তারা। মেক্সিকোর উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন:
-
সেই আমেরিকাতেই বিশ্বজয়ের লক্ষ্যে নামছে ব্রাজ়িল! বেবেতো, রোমারিয়োদের সোনালি সময় ফেরাবেন নেমার, ভিনিসিয়াসেরা?
-
আরও ক্ষমতা বাড়ছে ভার-এর, ফুটবলারেরা সময় নষ্ট করলেই পড়বেন বিপদে, বিশ্বকাপে নতুন কী কী নিয়ম দেখতে পাওয়া যাবে?
-
ইয়ামাল, পেদ্রি, গাভিদের হাত ধরে খরা কাটাতে মরিয়া স্পেন, তরুণ ফুটবলারদের উপরে নির্ভর করছে বিশ্বকাপ ভাগ্য
এগিয়ে কারা?
নিঃসন্দেহে অনেকটা এগিয়ে থেকে নামছে মেক্সিকো। তাদের জয়ের সম্ভাবনা ৬৮ শতাংশ। দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা ১১.২ শতাংশ। আগুইরের মেক্সিকো চেষ্টা করবে আগ্রাসী ফুটবল খেলে বিপক্ষকে সব সময় চাপে রাখতে। দ্রুত পাস খেলে দক্ষিণ আফ্রিকাকে ক্লান্ত করে দেওয়াও তাদের লক্ষ্য থাকবে। দক্ষিণ আফ্রিকা চেষ্টা করবে মেক্সিকোর আক্রমণ সামলাতে রক্ষণ শক্তিশালী করার। প্রতিআক্রমণে জোর দেওয়াই তাদের লক্ষ্য থাকবে। ফস্টারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ২০১০-এর জাদু রাত ফিরিয়ে আনতে চাইবে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১০:৩৪
কোন দলের বয়স সবচেয়ে বেশি, কাদের কম? কোন দেশের লিগ থেকে খেলবেন সবচেয়ে বেশি ফুটবলার? রইল বিশ্বকাপের হালহকিকত -
১৭:৪৯
শক্তিশালী দল নিয়েও বিশ্বকাপে হোঁচট খেতে পারে জার্মানি! ব্যক্তিনির্ভরতা কমিয়ে রক্ষণে নজর দিতে হবে চার বারের বিশ্বজয়ীদের -
প্রস্তুতি ম্যাচে খেললেন না মেসি! লিয়োকে ছাড়াই মোহনবাগানের প্রাক্তন কোচের দলকে হারালেন স্কালোনির ছেলেরা
-
বিশ্বকাপের আগেই উত্তপ্ত ফুটবল! পর্তুগাল-চিলির ফুটবলারদের হাতাহাতি, জোড়া লাল কার্ড, গোল পেলেন না রোনাল্ডো
-
সেই আমেরিকাতেই বিশ্বজয়ের লক্ষ্যে নামছে ব্রাজ়িল! বেবেতো, রোমারিয়োদের সোনালি সময় ফেরাবেন নেমার, ভিনিসিয়াসেরা?