Advertisement
E-Paper

পাঁচ তারা রেটিং দেখে এসি কেনার আগে সাবধান, ‘সিঙ্গল স্টারে’ বেশি হতে পারে বিদ্যুতের সাশ্রয়! কী ভাবে?

পাঁচ তারা থেকে সিঙ্গল স্টার এসিতে কম আসতে পারে বিদ্যুতের বিল! কী হিসাবে তারার লেভেল সাঁটতে দেয় সরকার?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৮:৩১
Representative Picture

—প্রতীকী চিত্র।

গায়ে পাঁচ তারা স্টিকার থাকা মানেই কি কম বিদ্যুতের বিল? এসি কেনার সময় এই প্রশ্নই ঘুরপাক খায় অধিকাংশ গ্রাহকের মনে। বিশ্লেষকদের অবশ্য দাবি, বিদ্যুতের বিলে সাশ্রয় পেতে হলে সব সময় যে পাঁচ তারা রেটিংয়ের দিকে যে ঝুঁকতে হবে, তার কোনও মানে নেই। সেই সুবিধা ‘সিঙ্গেল স্টার’ এসিতেও পেতে পারেন ব্যবহারকারী। কী ভাবে? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

এসি নিয়ে আমজনতার মনে একটা সাধারণ ধারণা রয়েছে। সেটা হল, যত বেশি তারা, তত কম আসবে বিদ্যুতের বিল। প্রযুক্তিবিদেরা অবশ্য বলছেন, বিষয়টা মোটেও তেমন নয়। কারণ, এসির স্টার রেটিং পাওয়ার একটি সুনির্দিষ্ট সরকারি নিয়ম রয়েছে। সেই সূচকে প্রায়ই বদল আনে কেন্দ্র। তাতে রাতারাতি পরিবর্তন ঘটে তারার বেঞ্চমার্কে। ফলে স্টার রেটিং বেশি হওয়া মানেই যে সেটা বিদ্যুৎসাশ্রয়ী হবে, তার কোনও মানে নেই।

যে কেন্দ্রীয় সংস্থা এসির রেটিং দিয়ে থাকে তার নাম ‘ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি’ বা বিইই। দু’টি বিষয়ের উপর ভিত্তি করে স্টারের সংখ্যা ঠিক করে তারা, যা আবার পুরোপুরি ভাবে এসির শক্তির উপর নির্ভরশীল। সেগুলি হল, কত কম বিদ্যুতে চলছে সংশ্লিষ্ট যন্ত্র এবং ঘরকে কতটা ঠান্ডা করতে পারছে সেটি। প্রযুক্তির পরিভাষায় যাকে বলে ‘কুলিং এফিশিয়েন্সি’।

এই দু’য়ের অনুপাতের উপর ভিত্তি করে এসিতে স্টার রেটিং দেয় বিইই, যার পোশাকি নাম ‘ভারতীয় ঋতুভিত্তিক শক্তিদক্ষতা অনুপাত’ বা আইএসইইআর (ইন্ডিয়ান সিজ়নাল এনার্জি এফিশিয়েন্সি রেশিও)। এর বেঞ্চমার্ককে প্রায়ই বদল করে থাকে সরকার। উদাহরণ হিসাবে, কোনও বছর তিন পাওয়া এসিতে পাঁচ তারার স্টিকার সাঁটার অনুমতি দিল বিইই। কিন্তু, পরের বছরই হয়তো দেখা যাবে ফাইভ স্টার রেটিংয়ের অনুপাতের চার করে দিয়েছে তারা।

তা হলে কী ভাবে বিদ্যুৎসাশ্রয়ী এসি কিনবেন গ্রাহক? প্রযুক্তিবিদদের পরামর্শ তার জন্য তিনটি বিষয়ের দিকে নজর রাখতে হবে তাঁদের। সেগুলি হল, যন্ত্রটি নির্মাণের বছর, বিইই-র পরীক্ষা নেওয়ার বছর বা লেভেল ইয়ার এবং আইএসইইআরের অঙ্ক। এই তিনটে জানা থাকলে কোন তারার এসিতে কতটা কম বিদ্যুতের বিল আসতে পারে তার একটা আন্দাজ পাবেন ব্যবহারকারী।

AC Tech tips Air Cooler
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy