Advertisement
E-Paper

প্ল্যাটফর্মে বিশ্রামরতকে বেল্ট খুলে মার তরুণের! সাময়িক হকচকিয়ে লাঠি নিয়ে তাড়া বৃদ্ধের, ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্মের চৌকো স্তম্ভের বসার জায়গায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এক বয়স্ক ব্যক্তি। আচমকাই শার্ট ও প্যান্ট পরা এক তরুণ তাঁর কাছে এসে একটি বেল্ট বার করে তাঁকে আক্রমণ শুরু করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৬:৪০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্টেশনের মধ্যে শুয়েছিলেন এক বৃদ্ধ। হঠাৎ করেই সেখানে হাজির এক তরুণ। বৃদ্ধকে বিশ্রাম নিতে দেখে কোমর থেকে বেল্ট থেকে খুলে পেটাতে শুরু করলেন তিনি। আচমকা হামলায় থতমত খেয়ে উঠলেন বৃদ্ধ। কোনও মতে উঠে বেল্টের আঘাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন অসহায় বৃদ্ধ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বাইকুল্লা স্টেশনে। সেই মর্মান্তিক ঘটনাটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্মের চৌকো স্তম্ভের বসার জায়গায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এক বয়স্ক ব্যক্তি। আচমকাই শার্ট ও প্যান্ট পরা এক তরুণ তাঁর কাছে এসে একটি বেল্ট বার করে তাঁকে আক্রমণ শুরু করেন। বয়স্ক মানুষটি প্রথমে আত্মরক্ষার চেষ্টা করেন। একাধিক বার আঘাত খাওয়ার পর খেপে ওঠেন বৃদ্ধও। পাশে থাকা লাঠি তুলে আক্রমণকারীকে প্রত্যাঘাত করার চেষ্টা করেন। লাঠি উঁচিয়ে এগিয়ে আসতে তরুণ পিছু হঠে যান। পরের দৃশ্যে দু’জনকেই মারমুখী অবস্থায় দেখা গিয়েছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষ সমালোচনায় মুখর হয়েছেন। মন্তব্য বিভাগে রেলের সুরক্ষা বাহিনী এবং রেল প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’’ আরও বহু নেটমাধ্যম ব্যবহারকারীও সহমত প্রকাশ করে এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন, যাতে ভবিষ্যতে কেউ অসহায় ব্যক্তিদের আক্রমণ করার সাহস না করেন।

Mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy