Advertisement
E-Paper

গ্যাসের দামে পুড়ছে হাত, বিকল্পের খোঁজে খালি সিলিন্ডার কেটে চলছে রান্না! ভাইরাল ভিডিয়োয় হইচই নেটপাড়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খালি লোহার গ্যাস সিলিন্ডারকে কেটে সেটিকে উনুনের আকার দেওয়া হয়েছে। সিলিন্ডারের নীচে কাঠ জ্বলছে এবং উপরে দুধ গরম করা হচ্ছে। গ্যাসের আকাশছোঁয়া দামের কারণে গ্যাস ব্যবহার না করে এক পরিবার তাতে কাঠ জ্বেলে রান্না করছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৪:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সদ্যই দাম বেড়েছে গৃহস্থালি গ্যাসের। ৭ জুন থেকে আরও ২৯ টাকা বৃদ্ধির পর, গত তিন মাসে গ্যাসের দাম বেড়েছে প্রায় ৯০ টাকা। গ্যাসের দামেই যে ভাবে হাত পুড়ছে তাতে গ্যাস জ্বালিয়ে রান্না করতেও দু’বার ভাবত হচ্ছে মধ্যবিত্ত আমজনতাকে। তাই বাধ্য হয়েই বিকল্প ব্যবস্থা বেছে নিচ্ছেন পরিবারের মহিলা সদস্যেরা। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে একটি গ্যাস সিলিন্ডারকেই পুরনো আমলের উনুন হিসাবে ব্যবহার করা হচ্ছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খালি লোহার গ্যাস সিলিন্ডারকে কেটে সেটিকে উনুনের আকার দেওয়া হয়েছে। সিলিন্ডারের নীচে কাঠ জ্বলছে এবং উপরে দুধ গরম করা হচ্ছে। গ্যাসের আকাশছোঁয়া দামের কারণে গ্যাস ব্যবহার না করে পরিবারটি তাতে কাঠ জ্বেলে রান্না করছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই ভিডিয়োটি প্রয়াগরাজের এক পরিবারের। গ্যাসের দামবৃদ্ধিতে হতাশ হয়ে এই বিকল্প বার করেছেন পরিবারের সদস্যেরা। গ্যাসের দাম এখন প্রায় ১,০০০ টাকায় পৌঁছে গিয়েছে। একটি মধ্যবিত্ত পরিবারের জন্য যা বিরাট চ্যালেঞ্জ।

রেশন হোক বা গ্যাস, সব কিছুর দাম ঊর্ধ্বমুখী বলে অভিযোগ তুলেছে পরিবারটি। তাই কয়লা বা কাঠ জ্বেলে গ্যাসের সিলিন্ডারের মধ্যে পুরে, উপরে পাত্র বসিয়ে রান্নার কাজ চলছে। ভিডিয়োটি এবিপি নিউজ়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভাইরাল এই ভিডিয়োটি কংগ্রেস ও সমাজবাদী পার্টির সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি একাধিক প্ল্যাটফর্ম থেকে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সেরা আবিষ্কার!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আবার আদিম যুগেই ফিরতে হবে আমাদের।’’

LPG Prayagraj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy