Advertisement
E-Paper

কলেজের লাইব্রেরির বইয়ের তাক থেকে উঁকি দিচ্ছে বিষাক্ত গোখরো! দেখেই ছিটকে গেলেন পড়ুয়ারা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, উদ্ধারকারী বইয়ের মধ্যে লুকিয়ে থাকা সরীসৃপটিকে খুঁজে বার করার আগে সাবধানে তাকগুলি পরীক্ষা করে দেখছেন। এর পর তিনি প্রাণীটি বা লাইব্রেরিতে উপস্থিত কারও কোনও ক্ষতি না করে সফল ভাবে সাপটিকে বার করে আনেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৯:৩৪
Video shows a snake rescued from library from Kerala college

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কলেজের লাইব্রেরির বইয়ের সারির মধ্যে লুকিয়ে মৃত্যুদূত। দেখেই ভয়ে সিঁটিয়ে গেলেন পড়ুয়ারা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের পলক্কড়ের ভিক্টোরিয়া কলেজে। কলেজের লাইব্রেরির একটি বইয়ের তাক থেকে একটি বিষাক্ত গোখরো উদ্ধার করা হয়েছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ৪ জুন ভিক্টোরিয়া কলেজের সংস্কৃত বিভাগের লাইব্রেরিতে ঘটে। জানা গিয়েছে, লাইব্রেরি ব্যবহারকারী ছাত্রছাত্রীরা একটি তাকে সাজানো বইয়ের মধ্যে একটি সাপকে লুকিয়ে থাকতে দেখেন। এই ঘটনায় হতবাক হয়ে তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেন কলেজ কর্তৃপক্ষকে। কলেজ কর্তৃপক্ষের তরফে সাহায্যের জন্য বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। এর পরই বন বিভাগের সঙ্গে কাজ করা এক সাপ উদ্ধারকারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে পৌঁছোন।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, উদ্ধারকারী বইয়ের মধ্যে লুকিয়ে থাকা সরীসৃপটিকে খুঁজে বার করার আগে সাবধানে তাকগুলি পরীক্ষা করে দেখছেন। এর পর তিনি প্রাণীটি বা লাইব্রেরিতে উপস্থিত কারও কোনও ক্ষতি না করে সফল ভাবে সাপটিকে বার করে আনেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পাঠ্যপুস্তকের মধ্যে সাপের লুকিয়ে থাকার দৃশ্যটি দ্রুত নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দিনাকরণ’ নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ঠাট্টা করে লিখেছেন, ‘‘সরীসৃপটির বোধহয় সাহিত্যের প্রতি ভালবাসা জন্মেছে।’’

Viral Video Snake Viral Video Kerala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy