Advertisement
E-Paper

বৃহন্নলা সেজে বিয়েবাড়িতে বকশিশ আদায়! পরিচয় যাচাইয়ের পর প্রকাশ্যে ভয়ঙ্কর সত্য, হল হাতাহাতি, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রাইম নিউজ়’ নামের স্থানীয় একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৯:০০
Video shows young men dressed as kinnars reach at a wedding and demand momey, get exposed

ছবি: সংগৃহীত।

বিয়ের অনুষ্ঠানে বৃহন্নলা সেজে টাকা আদায় করতে এসেছিল একদল যুবক। সে সময়ই ঘটনাস্থলে পৌঁছে গেলেন আসল বৃহন্নলারা। নকলদের পর্দাফাঁস হতেই গণধোলাই খেতে হল তাঁদের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার পারাসিয়া এলাকার দারবাই গ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভিডিয়োতে দেখা গিয়েছে যে, ওই যুবক দলের প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর অনুষ্ঠানে পৌঁছে যাওয়া আসল বৃহন্নলারা তাদের মুখোমুখি হন। যুবকদের আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যুবকদের উপর চড়াও হন আসল বৃহন্নলারা। তাঁদের চড় মারেন এবং পোশাক খুলে ফেলারও চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ওই যুবকেরা একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ‘বকশিশ’ হিসাবে মোটা অঙ্কের টাকা দাবি করেন, যা গ্রামবাসীদের মনে সন্দেহের উদ্রেক করে। স্থানীয়েরা বিষয়টি স্থানীয় বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যদের জানান। শীঘ্রই সেখানে পৌঁছে যান তাঁরা। প্রথমে এসে নিজেদের বৃহন্নলা দাবি করে যাঁরা টাকা চেয়েছিলেন, তাঁদের পরিচয় যাচাই করার পর দেখা যায় তাঁরা আসলে সাধারণ যুবক। এর পরেই হট্টগোল শুরু হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জেলায় এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই যুবকেরা বৃহন্নলা সেজে বিভিন্ন বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানে গিয়ে পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রাইম নিউজ়’ নামের স্থানীয় একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy