অযোধ্যায় রামমন্দিরে পুজো দিতে যাবেন? কী কী নিয়ম না মানলে প্রবেশে মানা?

ছবি: সংগৃহীত

সোমবার অযোধ্যার রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ছবি: সংগৃহীত

মঙ্গলবার থেকেই সকলের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। মন্দিরের ভিতরে মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, ইয়ারফোন-সহ একাধিক ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যাওয়া নিষিদ্ধ।

ছবি: সংগৃহীত

মন্দিরের বাইরে থেকে মিষ্টি বা যে কোনও ধরনের প্রসাদ আনা নিষিদ্ধ।

ছবি: সংগৃহীত

আরতিতে অংশগ্রহণের জন্য ট্রাস্ট থেকে অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক। আরতি শুরুর ৩০ মিনিট আগে অনুমতিপত্র পাওয়া যাবে। অনুমতিপত্র পেতে, সরকারি পরিচয়পত্র প্রয়োজন।

ছবি: সংগৃহীত

সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে রামলালার দর্শন। বিকেলে মন্দির প্রায় আড়াই ঘণ্টা ভোগ এবং বিশ্রামের জন্য বন্ধ থাকবে। তবে সন্ধ্যা ৭টার পর আর রামলালার দর্শন পাবেন না ভক্তেরা।

ছবি: সংগৃহীত

সকাল সাড়ে ৬টা, বেলা ১২টা এবং সন্ধ্যা ৭টা— মোট তিন বার আরতি হবে।

ছবি: সংগৃহীত

বিনামূল্যেই আরতির অনুমতিপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে ট্রাস্টের তরফে।

ছবি: সংগৃহীত