পড়াশোনা করার পাশাপাশি অর্থ উপার্জন করতে চান? আপনার জন্য রইল ছয় রকম কাজের হদিস।
ছবি: সংগৃহীত
এই সব কাজের জন্য আপনাকে বিশেষ কোনও বিনিয়োগ করতে হবে না।
ছবি: সংগৃহীত
গৃহশিক্ষকতা
যে কোনও একটি বিষয়ে আপনার ভাল দখল থাকলে , বাচ্চাদের পড়ানোর মাধ্যমে আয় করতে পারবেন।
ছবি: সংগৃহীত
অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর
ইউটিউব, ব্লগ, পডকাস্ট ইত্যাদির মাধ্যমে যে কোনও বিষয় নিয়ে তথ্যবহুল লেখা বা আলোচনার মাধ্যমে আয় করতে পারেন।
ছবি: সংগৃহীত
লেখালিখি
লিখতে ভালবাসেন? বাড়িতে বসেই ফ্রিল্যান্স লেখার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।
ছবি: সংগৃহীত
গ্রাফিক ডিজ়াইন
ডিজিটাল দুনিয়ায় ছবির চাহিদা বিপুল। অনেক অনলাইন প্ল্যাটফর্ম ডিজ়াইন করার বিনিময়ে ভাল পরিমাণ অর্থ প্রদান করে।
ছবি: সংগৃহীত
হাতের কাজ
আপনি যদি গৃহস্থালীর জিনিসপত্র, শৌখিন গহনা তৈরির বিষয় পারদর্শী হন, তবে আপনার হাতে তৈরি পণ্য বিক্রি করে ভাল আয় করতে পারেন।
ছবি: সংগৃহীত
ডিজিটাল মার্কেটিং
অনলাইনে কাজের পরিসর যত বৃদ্ধি পাচ্ছে, ততই ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে৷ সমাজমাধ্যমে এসইও, ট্যাগ ইত্যাদির উপর কাজ করেও উপার্জন করতে পারেন৷
ছবি: সংগৃহীত