টলিউডে এ বার অভিষেক হতে চলেছে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশার।
ছবি: সংগৃহীত
কোন সিনেমার মাধ্যমে টলিপাড়ায় পা রাখতে চলেছেন তিশা?
ছবি: সংগৃহীত
জয়া আহসান, নুসরত ফারিয়া, তাসনিয়া ফারিনের পর এ বার টলিউডে দেখা যাবে বাংলাদেশের আরও এক অভিনেত্রীকে।
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার টলিউডের হাত ধরে অভিষেক হচ্ছে এ পার বাংলার সিনেমায়।
ছবি: সংগৃহীত
অভিনয়ের পেশায় দর্শকদের অনেক হিট নাটক উপহার দিয়েছেন তানজিন তিশা। অভিনয় করেছেন ফারুক অপূর্ব এবং আরফান নিশোর সঙ্গেও।
ছবি: সংগৃহীত
টলিউডে একটি সিনেমায় অভিনয় করছেন শবনম ইয়াসমিন বুবলীও। এ বার দেখা যাবে তানজিন তিশাকে।
ছবি: সংগৃহীত
তবে সেই সিনেমার নাম কী, সিনেমার পরিচালক এবং সঙ্গে কারা অভিনয় করবেন সে সব বলতে চাননি বাংলাদেশি অভিনেত্রী।
ছবি: সংগৃহীত
তবে, চলতি বছরেই যে টলিউডের সিনেমায় পা রাখবেন তিনি, সে বিষয়ে নিশ্চিত করেছেন তিশা।
ছবি: সংগৃহীত