হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ ছবি দিয়ে হাতেখড়ি বিদ্যা সিন্হা সাহা মিমের।
ছবি: সংগৃহীত
বিদ্যা সিন্হা সাহা মিম বাংলাদেশের শীর্ষ এবং সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে এক জন। তাঁর জন্ম কুমিল্লায়। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি।
ছবি: সংগৃহীত
২০০৭ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন মিম। প্রথম হন তিনি। এর পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ছবি: সংগৃহীত
একের পর এক সাফল্য। মিম পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ছবি: সংগৃহীত
সমাজমাধ্যমেও যথেষ্ট সক্রিয় অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক ফোটোশুটের পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
ছবি: সংগৃহীত
জামদানি শাড়ির সঙ্গে ভারী দুলে সম্পূর্ণ হয়েছে তাঁর সাজ। সঙ্গে হালকা মেকআপ তাঁর সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে।
ছবি: সংগৃহীত
সবুজ গাউনে মোহময়ী মিম। শিল্পীর লেন্সে একই সঙ্গে ধরা পড়েছে তাঁর স্টাইল এবং সৌন্দর্য।
ছবি: সংগৃহীত
অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি ফিট্নেস সম্পর্কেও যথেষ্ট সচেতন বিদ্যা সিন্হা সাহা মিম।
ছবি: সংগৃহীত