ইদ উদ্যাপনে কোথাও সিমাইয়ের সুবাস, তো কোথাও ভূরিভোজের আয়োজন। তবে শুধুই কি খাওয়া-দাওয়া? ইদের সাজে একটু চমক না হলে চলে?
ছবি: সংগৃহীত
মাহিরা খানের স্যুট হোক বা মায়া আলির শাড়ি, এ বার ইদে সাজুগুজুর টিপ্স নিতে পারেন পাকিস্তানি নায়িকাদের থেকে।
ছবি: সংগৃহীত
ইদের সন্ধ্যার জন্য মাহিরা খানের মতো সারারা স্যুট বেছে নিন। বেইজ বা প্যাস্টেল শেড বাছতে পারেন। হালকা রঙের পোশাকে গরমে স্বস্তিও মিলবে, কায়দাবাজিও হবে পুরোদমে।
ছবি: সংগৃহীত
ইদ পার্টিতে নজর কাড়তে বেছে নিন মায়া আলির মতো প্যাস্টেল শেডের শিমারি শাড়ি। সঙ্গে মানানসই গয়না পরতে ভুলবেন না।
ছবি: সংগৃহীত
হানিয়ার মতো গাঢ় সবুজ রঙের গাউন স্যুটের সঙ্গে মানানসই ওড়না পরতে পারেন। পোশাকের সঙ্গে মানিয়ে সাজ জমকালো রাখাই ভাল।
ছবি: সংগৃহীত
পাকিস্তানি ছবির পাশাপাশি বলিউডেও জনপ্রিয় সাবা কামার। ইদে আরামদায়ক পোশাকে কায়দা করার জন্য সোনালি বা পীচ রঙের একটি ঢিলেঢালা এ-লেংথ্ স্যুট বাছতে পারেন।
ছবি: সংগৃহীত
মেহবিশ হায়াতের মতো হালকা হলুদ রঙের স্যুটের সঙ্গে একরঙা নেটের ওড়না নিন।
ছবি: সংগৃহীত
সাবেকি ধাঁচের আনারকলি স্যুটে নজর কাড়ুন সজল আলির মতো।
ছবি: সংগৃহীত