Advertisement
E-Paper

শিবপুরে মদের আসনে চলল গুলি! পুলিশ এসে ধরল দু’জনকে, পুরনো শত্রুতার জের?

পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে ধরে ফেলে। তাঁদের থেকে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তল। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে হাজির করানো হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৬:১৮

— প্রতীকী চিত্র।

শিবপুরে মদের আসরে গুলি চালানোর অভিযোগ উঠল। তবে কেউ হতাহত হয়নি। সোমবার রাতের ঘটনায় দু’ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে শিবপুরে বিচালি ঘাটের কাছে নেশার আসরে মহম্মদ আরবাজের সঙ্গে বচসা শুরু হয় শেখ আবদুল্লাহ এবং আকিব হোসেনের। তাঁরা সকলেই শিবপুর থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, বচসা চলাকালীন আরবাজকে লক্ষ করে গুলি চালায় আকিব। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কোনও রকমে সেখান থেকে পালিয়ে শিবপুর থানায় চলে যান আরবাজ।

এর পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে ধরে ফেলে। তাঁদের থেকে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তল। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে হাজির করানো হয়। পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, পুরানো শত্রুতার জেরে এই ঘটনা। টাকা নিয়ে বিবাদ চলছিল তিন জনের মধ্যে। সেই বিবাদ মেটাতে আরবাজকে ডাকা হয়। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy