E-Paper

সোহমের বিরুদ্ধে প্রতারণার মামলার তদন্ত রিপোর্ট চাইল কোর্ট

অভিযোগকারীর বক্তব্য, তিনি টাকা ফেরত চাইতে গেলে সোহম তাঁকে নানা ভাবে হুমকি ও শাসানি দেন। প্রাথমিক ভাবে ওই ব্যক্তি ঘটনাটি জানান চারু মার্কেট থানায়। কিন্তু অভিযোগ, এর পরেও পুলিশের তরফে মামলা রুজু করা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৮:৪২
সোহম চক্রবর্তী।

সোহম চক্রবর্তী। —ফাইল চিত্র।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা চলচ্চিত্রশিল্পী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় সাম্প্রতিক তদন্ত রিপোর্ট তলব করল আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। আদালত সূত্রের খবর, ২০২২ সালে সোহম তাঁর বাণিজ্যিক সংস্থার মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে দু’দফায় ১ কোটি ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তা শোধ করেননি। ২০২৩ সালে অভিযোগকারী এবং সোহমের মধ্যে চুক্তি হয়, বার্ষিক ১৮ শতাংশ হারে সুদ-সহ টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু অভিযোগ, তা-ও টাকা মেলেনি। অভিযোগকারীর দাবি, সুদ-সহ টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৮২ লক্ষ।

অভিযোগকারীর বক্তব্য, তিনি টাকা ফেরত চাইতে গেলে সোহম তাঁকে নানা ভাবে হুমকি ও শাসানি দেন। প্রাথমিক ভাবে ওই ব্যক্তি ঘটনাটি জানান চারু মার্কেট থানায়। কিন্তু অভিযোগ, এর পরেও পুলিশের তরফে মামলা রুজু করা হয়নি। এর পরে অভিযোগকারী আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন। আদালত চারু মার্কেট থানার তদন্তকারী অফিসারকে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তের নির্দেশ দেয়।

সোমবার অভিযোগকারী ফের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের দ্বারস্থ হন। তাঁর আইনজীবী সুব্রত সর্দার বলেন, ‘‘বিচারক ২২ জুনের মধ্যে তদন্তের অগ্রগতির সমস্ত রিপোর্ট জমা দিতে বলেছেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Financial Fraud Soham Chakraborty TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy