Advertisement
E-Paper

উর্দি পরে সমাজমাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট! সাসপেন্ড হওয়া পুলিশকর্মীর সাসপেনশন প্রত্যাহার করে নিল লালবাজার

রামকৃষ্ণ কলকাতা পুলিশের ফার্স্ট ব্যাটালিয়নের কনস্টেবল ছিলেন। অভিযোগ, ভোটের সময় পুলিশের উর্দি পরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে তিনি ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৬:০১
পুলিশকর্মী রামকৃষ্ণ কয়াল।

পুলিশকর্মী রামকৃষ্ণ কয়াল। ছবি: সংগৃহীত।

বিধানসভা ভোটের সময় সমাজমাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন। এ বার কলকাতা পুলিশের সেই কনস্টেবল রামকৃষ্ণ কয়ালের সাসপেনশন প্রত্যাহার করে নিল লালবাজার। গত শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে সাসপেনশন প্রত্যাহারের কথা জানানো হয়েছে।

রামকৃষ্ণ কলকাতা পুলিশের ফার্স্ট ব্যাটালিয়নের কনস্টেবল ছিলেন। অভিযোগ, ভোটের সময় পুলিশের উর্দি পরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে তিনি ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। তার পরেই গত ২৬ এপ্রিল রামকৃষ্ণকে সাসপেন্ড করে লালবাজার।

শুক্রবার কলকাতা পুলিশের সেন্ট্রাল রিজ়ার্ভ অফিস থেকে ফার্স্ট ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার (ডিসি)-কে সাসপেনশন প্রত্যাহারের কথা জানানো হয়।

Lalbazar suspension
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy