Advertisement
E-Paper

এ বার সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার বড় দাঁ, ছুরি! দিন কয়েক আগে মিলেছিল ব্যাগভর্তি উই-ধরা টাকা

সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় মুচিপাড়া থানায় দুই তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। অভিযুক্ত পরিতোষকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ২০:৪৪
সুরেন্দ্রনাথ কলেজ।

সুরেন্দ্রনাথ কলেজ। — ফাইল চিত্র।

এ বার কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে মিলল বড় দাঁ, ছুরি। এর আগে ওই কলেজের ছাত্র সংসদের কার্যালয়ের আলমারি থেকে সুটকেস ভর্তি উই-ধরা টাকা উদ্ধার হয়েছিল। সেই সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রও মিলেছিল। ওই ঘটনায় এক জনকে গ্রেফতারও করা হয়।

দিন কয়েক আগে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে টাকাভর্তি দু’টি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগের ভিতর থেকে যে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়, দেখা যায় সেগুলি উইপোকা খেয়ে নিয়েছে। টাকা উদ্ধারের খবর পেয়েই কলেজে পৌঁছে গিয়েছিল মুচিপাড়া থানার পুলিশ। মুচিপাড়া থানায় দুই তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। অভিযুক্ত পরিতোষকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়।

বরাহনগরের বিধায়ক সজল ঘোষ অভিযোগ করেন, সুরেন্দ্রনাথ কলেজে ভর্তির বিনিময়ে তৃণমূলের ছাত্রনেতারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র সংসদের কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ তুলে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে তদন্তে দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়ক সজল। তার পরই কলেজে ব্যাগভর্তি টাকা উদ্ধার হওয়ায় হুলস্থুল পড়ে যায়। সজল দাবি করেন, এগুলি সব দুর্নীতির টাকা। পরে ইউনিয়ন রুম থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy