Advertisement
E-Paper

বিজয় মিছিল শেষে জিরোনোর সময় উড়ে এল সকেট বোমা! দিনহাটায় জখম বিজেপি কর্মী, রাজনৈতিক শোরগোল

বিজেপির দাবি অনুযায়ী, রবিবার এলাকায় একটি বিজয় মিছিলের আয়োজন করেছিল তারা। মিছিল শেষ হয় ভালয় ভালয়। তার পর কয়েক জন কর্মী একটি মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ২০:০৮
Cooch Behar BJP Worker Injured

বোমা বিস্ফোরণে জখম বিজেপি কর্মীর চিকিৎসা চলছে হাসপাতালে। —নিজস্ব চিত্র।

বিজেপি কর্মীদের লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। বোমার স্প্লিন্টার লেগে জখম হলেন বিজেপির এক কর্মী। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার গোসনিমারী-২ গ্রাম পঞ্চায়েত ছোট নলধন্দরা এলাকায়। জখম ব্যক্তিকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

বিজেপির দাবি অনুযায়ী, রবিবার এলাকায় একটি বিজয় মিছিলের আয়োজন করেছিল তারা। মিছিল শেষ হয় ভালয় ভালয়। তার পর কয়েক জন কর্মী একটি মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় অতর্কিত, বিনা প্ররোচনায় তৃণমূলের একদল লোক তাঁদের উপর হামলা চালায়। উড়ে আসে সকেট বোমা। বোমা বিস্ফোরণে জখম হন রঞ্জিতকুমার বর্মণ নামে এক বিজেপি কর্মী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। এখন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

রঞ্জিতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘‘বিজয় মিছিল শেষে মাঠে বসে ছিলেন। সেই সময় তৃণমূলের তিন দুষ্কৃতী আঘাত করে। একটি সকেট বোমা ছুঁড়ে পালিয়ে যায় ওরা। তার স্প্লিন্টার এসে আমার নাকে লাগে।’’ বিজেপি কর্মী তথা রঞ্জিতের রাজনৈতিক সঙ্গী নির্মলচন্দ্র দাস বলেন, ‘‘বোমার আঘাতে রঞ্জিত ভালই জখম হয়েছে। হাসপাতালে ভর্তি করাতে হল ওকে।’’

যদিও বিজেপির অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কোনও প্রতিক্রিয়া দেয়নি।

BJP TMC Cooch Behar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy