Akshay Tritiya Offer

সোনার ঔজ্জ্বল্ল্যে আপনার জীবনে অক্ষয় হোক সুখ এবং সমৃদ্ধি

প্রতি বছরের মতো এ বারও ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ শুভ অক্ষয় তৃতীয়া উদ্‌যাপন করছে। এই সময় সমস্ত গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:২৮
অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ নিয়ে এসেছে বিশেষ অফার

অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ নিয়ে এসেছে বিশেষ অফার

পৌরাণিক মতে, হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে গণ্য করা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটি পালিত হয়। শাস্ত্র মতে, এই অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপনাশকারী তিথি। অক্ষয় তৃতীয়া অফুরন্ত সুখ ও সমৃদ্ধির তৃতীয় দিন।

মহাভারত অনুযায়ী, এই দিনে পাণ্ডবেরা যখন বনবাসের উদ্দেশ্যে যাত্রা করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র তুলে দেন। এই অক্ষয় পাত্র কখনও খালি হত না। তা সব সময়েই খাবারে পব়িপূর্ণ হয়ে যেত। এই দিনেই পুষ্টি ও অন্নের দেবী ‘মা অন্নপূর্ণা’ জন্মগ্রহণ করেছিলেন। কুবেরকে সম্পদের দেবতা হিসেবেও এই দিনে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

আবার এই দিনেই পবিত্র গঙ্গা নদী পৃথিবীতে নেমে এসেছিল। পুরাণ মত অনুসারে, এই দিনেই মুনি বেদব্যাস গণেশকে মহাভারত বলতে শুরু করেন, আর তা শুনে গণেশ মহাভারত মহাকাব্য লিখতে শুরু করেন। এই সব কিছুই খুবই তাৎপর্যপূর্ণ। সেই অনুযায়ী অক্ষয় তৃতীয়ার এই দিনটি অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে। তাই এই দিনে সোনা, রূপা বা কোনও মূল্যবান গয়না কেনাও শুভ বলেই ধরা হয়।

প্রতি বছরের মতো এ বারও ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ শুভ অক্ষয় তৃতীয়া উদ্‌যাপন করছে। এই সময় সমস্ত গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার। সোনা ও হিরের নতুনত্ব এবং অভিনব সম্ভার থেকে নিজেদের পছন্দসই গয়না কিনে এই উৎসব উদ্‌যাপনেরও সুযোগ পাবেন।

‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ শুভ অক্ষয় তৃতীয়া উৎসব উপলক্ষে গ্রাহকদের জন্যে যে সব অফার এনেছে, তা এক ঝলকে দেখে নিন:

১. প্রতিটি কেনাকেটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার।

২. সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রাম মজুরিতে থাকছে ৬৭৫ টাকা ছাড়।

৩. হিরের গয়নার মজুরিতে থাকছে ১০০ শতাংশ ছাড়।

৪ ‘সিলভার এক্সপ্রেশনস’ রুপোর গয়নার মূল্যে থাকছে ১০ শতাংশ ছাড়।

৫ এছাড়াও ‘মেগা ড্র’ হিসেবে থাকছে একটি হিরের নেকলেস এবং তিনটি হিরের নেকচেইন।

সব মিলিয়ে অক্ষয় তৃতীয়ায় গ্রাহকদের জন্য অনেক আকর্ষণীয় উপহারের ডালি সাজিয়ে রাখছে ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’। এ ছাড়াও ‘সোনায় সোহাগা’ (সোনা ও হিরের গয়না কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট স্কিম) এবং পুরনো সোনার গয়না দিয়ে নতুন গয়না কেনার সুযোগও থাকছে।

শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে, এক স্পেশাল প্রিভিউ এর মাধ্যমে অক্ষয় তৃতীয়ার গয়না সবার সামনে উন্মোচন করেন সংস্থার ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা ।

অর্পিতা সাহা জানান, “'আমরা সবাই জানি, সোনা খুবই শুভ ধাতু। তাই এরকম শুভ দিনে সোনা কিনে তার উজ্জ্বল ছটা আমাদের জীবনে, পরিবারে পব়িপূর্ণ করতে সকলেই চাই। এতে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। এবছর অক্ষয় তৃতীয়ায় হিরে ও সোনার নতুন নতুন কালেকশনে আমাদের শোরুম ঝলঝল করছে। এছাড়া প্রতিবছরের মতো প্রচুর উপহার ও অফারও থাকছে।”

রূপক সাহা বলেন, “প্রকৃতির অক্ষয় সম্পদে আমরা সবাই ধনী। অক্ষয় তৃতীয়ার পূণ্য দিনে সবাই মিলে চাইব আমাদের প্রকৃতি সহ সব সম্পদ অক্ষয় থাকুক। তাহলেই আমাদের জীবনে সত্যিকারের সমৃদ্ধি ও শান্তি আসবে।”

শুভ অক্ষয় তৃতীয়া অফারটি চলবে ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) এবং ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব ক’টি শোরুমেই। সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহণ করা হবে। এ ছাড়া এই সময় সব শোরুমই প্রত্যেক দিন পূর্ণ দিবস খোলা থাকবে।

সকল রাজ্যবাসীকে নতুন বছর এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠুক উজ্জ্বল।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ —এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আরও পড়ুন