Drinks for Hair Growth

গরমে প্রাণ জুড়োবে, চুল লম্বা হবে, পাকবেও না, এমনই কিছু পুষ্টিকর পানীয়ের রেসিপি রইল

চুল বড় করতে অনেকেই বিভিন্ন চেষ্টা করে থাকেন। তা সত্বেও অনেক সময় কোনও লাভ হয় না। চুল বড় করতে আপনাকে সাহায্য করবে কোন পানীয়গুলি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৫:১১
This are some cooling and refreshing summer drinks for hair growth

চুল পাকবে না, লম্বাও হবে, কী কী পানীয় পান করবেন? ছবি: ফ্রিপিক।

চুলের স্বাস্থ্য ভাল রাখতে চুলে পুষ্টির জোগান দেওয়াটা জরুরি। স্বাস্থ্যকর, উজ্জ্বল এবং বড় চুলের স্বপ্ন অনেকেরই। দূষণ, সঠিক উপায়ে চুলের যত্ন না নেওয়া, পুষ্টিকর খাবারদাবার না খাওয়া— এমন বিভিন্ন কারণে চুল বাড়তে পারে না। চুলের যত্ন নিতে অনেকেই নারকেল তেল ব্যবহার করেন। বাজারচলতি নানা রকম প্রসাধনীও ব্যবহার করে থাকেন কেউ কেউ। এতে বিশেষ কোনও সুফল পাওয়া যায় না। চুল যদি ভাল রাখতে হয় তা হলে প্রসাধনীতে কাজ হবে না। ভিতর থেকে চুলকে সতেজ ও জেল্লাদার করে তুলতে খেতে হবে কিছু বিশেষ পানীয়। এমন পানীয় গরমের দিনে পেট ঠান্ডা রাখবে আবার চুলের যত্নও নেবে।

Advertisement

আমলকি ও পুদিনার শরবত

আমলকি ওপুদিনায় ভরপর ভিটামিন-সি আছে। এই ভিটামিন-সি কোলাজেন তৈরিতে কার্যকরী ভূমিকা নেয়। পুদিনা পেট ঠান্ডাও রাখে। ১-৩টি আমলকির রস, এক মুঠো পুদিনা পাতা বাটা, সামান্য বিট নুন ও জল মিশিয়ে ব্লেন্ড করে নিন। এই পানীয় পেটের সমস্যা দূর করবে এবং চুল ও ত্বক ভাল রাখবে।

শসা ও ধনেপাতার ডিটক্স

শসায় থাকা সিলিকা চুলের গোড়া শক্ত করে। ধনেপাতা শরীর ঠান্ডা রাখে। অর্ধেক শসা এবং এক মুঠো ধনেপাতা ব্লেন্ড করে ছেঁকে নিন। এতে সামান্য জিরে গুঁড়ো মিশিয়ে নিন। এই পানীয় নিয়মিত খেলে হজম ভাল হবে এবং চুলের ঘনত্ব বাড়বে। চুল পড়া বন্ধ হবে।

তরমুজ ও তুলসীর পানীয়

তরমুজ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ডিহাইড্রেশন বা জলশূন্যতা দূর করে। তুলসী ত্বক ও চুলের জন্য উপকারী। এর অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ সংক্রমণ প্রতিরোধ করে। এক কাপের মতো তরমুজের টুকরো ও কয়েকটি তুলসী পাতা একসঙ্গে ব্লেন্ড করে নিন। উপরে আরও কিছু তুলসী পাতা ছড়িয়ে পান করুন।

বেদানা ও বিটের জুস

আয়রনের অভাব চুল পড়ার প্রধান কারণ। বেদানা ও বিট রক্তাল্পতার সমস্যা দূর করতে পারে। শরীরে অক্সিজেনের প্রবাহও বৃদ্ধি করে। সম পরিমাণে বেদানা ও বিটের টুকরো ব্লেন্ড করে নিন। এতে সামান্য লেবুর রস ও গোলমরিচ ছড়িয়ে পান করুন।

Advertisement
আরও পড়ুন