Swiggy

জ়োম্যাটোর পর এ বার সুইগি, প্ল্যাটফর্ম ফি বাড়াল আরও এক সংস্থা

যদিও ক্ষুব্ধ ক্রেতাদের একাংশের বক্তব্য, সুইগিতে কোনও অর্ডার দিলে খাবারের দাম ছাড়াও সাধারণত ডেলিভারি পার্টনার ফি, প্ল্যাটফর্ম ফি এবং জিএসটি দিতে হয়। এ ছাড়া সব ফি-এর উপর আলাদা করে জিএসটি চাপে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৭:৫১

—প্রতীকী চিত্র।

জ়োম্যাটোর পথে হেঁটে প্ল্যাটফর্ম ফি বাড়াল সুইগি-ও। মঙ্গলবার খাবার পরিবেশনকারী অ্যাপটি জানায়, এ বার থেকে তাদের মাধ্যমে খাবার অর্ডার দিলে বসবে ১৭.৫৮ টাকা ফি। যা এত দিন ছিল ১৪.৯৯ টাকা। অর্থাৎ, এখন থেকে এই খাতে ক্রেতাদের খরচ বাড়তে চলেছে ২.৫৯ টাকা। গত শুক্রবার প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে ১৪.৯০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল জ়োম্যাটো। সেই সময়ে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি সুইগি। তার দিন চারেকের মধ্যে সংস্থার দাবি, বিভিন্ন খাতে খরচ বাড়ায় তাদের এই সিদ্ধান্ত।

যদিও ক্ষুব্ধ ক্রেতাদের একাংশের বক্তব্য, সুইগিতে কোনও অর্ডার দিলে খাবারের দাম ছাড়াও সাধারণত ডেলিভারি পার্টনার ফি, প্ল্যাটফর্ম ফি এবং জিএসটি দিতে হয়। এ ছাড়া সব ফি-এর উপর আলাদা করে জিএসটি চাপে। এ বার প্ল্যাটফর্ম ফি আরও বাড়ায় সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। যাঁদের অনেকে ইতিমধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির কারণে জর্জরিত।

আরও পড়ুন