aamir khan

‘ভাবলেই চোখে জল চলে আসত’, কোন ব্যর্থতায় ভেঙে পড়েছিলেন আমির, অবসাদ থেকে মুক্তি পান কী ভাবে?

চার বছর কেটে গিয়েছে, কোনও ছবিতে অভিনয় করেননি আমির। ভেবেছিলেন সিনেমা ছেড়ে দেবেন। যদিও সেই সিদ্ধান্ত থেকে বিরত থেকেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৯:০১
আমির খানের জীবনে কঠিন সময়।

আমির খানের জীবনে কঠিন সময়। ছবি: সংগৃহীত।

‘থ্রি ইডিয়টস’ থেকে ‘পিকে’— বক্সঅফিসে চুটিয়ে ব্যবসা করেছে আমিরের বহু ছবি। কিন্তু এই ছবির ক্ষেত্রেই উল্টে গেল পুরো চিত্র। হলিউডের সুপার হিট ছবি ‘ফরেস্ট গাম্প’-এর গল্পই হিন্দিতে বলার চেষ্টা করেছেন আমির। এই ছবির স্বত্ব কেনার জন্য নায়ককে সাহায্য করে একটি সংস্থা। এই ছবির স্বত্ব কেনার জন্য নায়ককে ১৮০ কোটি টাকা দেয় ওই সংস্থাটি। কিন্তু তার পর এই ছবির বিষয়ে তাদের কোনও মতামতই নেওয়ার প্রয়োজন মনে করেননি আমির। ভেবেছিলেন সহজেই তাঁর এই ছবি ৩০০ কোটির ব্যবসা করবে। কিন্তু তা হয়নি। স্বপ্নভঙ্গ হয় তাঁর। আমির জানান, ‘লাল সিং চড্ডা’-এর ব্যর্থতার পর সারা দিন ধরে এ সব ভাবতে ভাবতে তাঁর চোখে জল চলে আসত। অবসাদে ডুবে যেতেন অভিনেতা।

Advertisement

ছবিটি তৈরি হতে সময় নেন তিন বছর। মুক্তি পায় ২০২২ সালে। আশা ছিল, বক্সঅফিসে সাড়া ফেলে দেবে এই ছবি। কিন্তু হল উল্টোটাই। সমালোচনায় জর্জরিত হয়ে পড়লেন অভিনেতা। ‘লাল সিং চড্ডা’-এর ব্যর্থতার পর চার বছর কেটে গিয়েছে। আর কোনও ছবিতে অভিনয় করেননি। ভেবেছিলেন সিনেমা ছেড়ে দেবেন। যদিও সেই সিদ্ধান্ত থেকে বিরত থেকেছেন।

তবে কবে ফের পর্দায় মুখ দেখাবেন তিনি তা নিয়ে সন্দিহান আমির নিজেই। যদিও ছেলে জুনেইদের ‘এক দিন’ ছবির কাজ নিয়ে এই মুহূর্তে তিনি ব্যস্ত। তবু ভুলতে পারেন না সেই সময়টা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘‘আমি খুব সহজেই ধরে নিয়েছিলাম, ২০০ কোটির ছবি ৩০০ কোটি অনায়াসে ব্যবসা করবে। আসলে আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। এই মনে হওয়াটা ভুল ছিল। আসলে এই ছবিটা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতেই পারেনি। সেই সময় এই ব্যর্থতার কথা ভেবে ভেবে সারা দিন আমার চোখে জল চলে আসত। আমি নিজের আবেগকে ধরে রাখতে পারতাম না। কিন্তু সেই সময় আমার মা, দুই বোন আমার সন্তানেরা, আমার প্রাক্তন স্ত্রী— সবাই সহযোগিতা করেছে ওই পরিস্থিতি থেকে আমাকে বার করার জন্য।’’

Advertisement
আরও পড়ুন