Rohit Saraf Pratibha Ranta Dating Rumours

সিরিজ়ে অভিনয়ের মাঝেই বাড়ল ঘনিষ্ঠতা! বলিউডে নতুন প্রেমের গুঞ্জন, সম্পর্কে জড়ালেন রোহিত-প্রতিভা?

জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘মিসম্যাচ্‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ড’-এ নায়কের চরিত্রে নজর কাড়েন রোহিত। ‘লাপতা লেডি়জ়’ ছবিতে অন্যতম প্রধান নারী চরিত্রে দেখা গিয়েছিল প্রতিভাকে। প্রশংসিত হয় তাঁর অভিনয়। এ বার তাঁদের একসঙ্গে দেখা যাবে সিরিজ়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৮:২৭
বলিউডে রোহিত-প্রতিভার প্রেমের গুঞ্জন।

বলিউডে রোহিত-প্রতিভার প্রেমের গুঞ্জন। ছবি: সংগৃহীত।

হিন্দি সিনেমার দুনিয়ায় আবার নতুন সম্পর্কের গুঞ্জন। শোনা যাচ্ছে, একে অন্যের প্রেমে পড়েছেন রোহিত সরাফ ও প্রতিভা রান্টা। দু’জনেই বলিউডের উঠতি তারকা। তাঁদের কাজ দর্শক বেশ পছন্দও করেছেন। শীঘ্রই তাঁদের একসঙ্গে একই সিরিজ়ে কাজ করতে দেখা যাবে। সেই আবহেই বলিউডের অন্দরে তাঁদের প্রেমের গুঞ্জন।

Advertisement

জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘মিসম্যাচ্‌ড’-এ নায়কের চরিত্রে নজর কাড়েন রোহিত। এ ছাড়াও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। অন্য দিকে, ‘লাপতা লেডিজ়’ ছবিতে অন্যতম প্রধান নারী চরিত্রে দেখা গিয়েছিল প্রতিভাকে। প্রশংসিত হয় তাঁর অভিনয়। তার আগেও বেশ কিছু পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন প্রতিভা। এ বার নিখিল আডবাণীর পরিচালনায় অ্যামাজ়ন প্রাইমের ‘দ্য রেভোলিউশনারিজ়’ নামক সিরিজ়ে অভিনয় করছেন তাঁরা।

ঘনিষ্ঠমহল সূত্রে খবর, “একে অন্যের সঙ্গ বেশ উপভোগ করছেন তাঁরা। অত্যন্ত ভাল বন্ধু হওয়ায় তাঁদের সম্পর্ক বেশ সাবলীলও। একসঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় তাঁদের। তবে সবটাই খুব ভাল চললেও সম্পর্ককে বিশেষ নাম দেওয়ার তাড়া নেই তাঁদের।” এই সিরিজ়ে কাজ করতে গিয়েই ঘনিষ্ঠতা বেড়েছে বলে খবর সূত্রের।

যদিও অনুরাগীরা এই আন্দাজ পেয়েছেন কিছু দিন আগে থেকেই। তাঁদের সম্প্রতি একসঙ্গে জনসমক্ষেও দেখা গিয়েছে। ফলে দুয়ে দুয়ে চার করেছেন দর্শক। একটি পার্টিতে নিখিলের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে রোহিত ও প্রতিভাকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। তবে এই নিয়ে প্রতিভা বা রোহিত, কেউই মুখ খোলেননি। তবে অনুরাগীরা আসন্ন সিরিজ়ে তাঁদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছেন।

Advertisement
আরও পড়ুন