Numerological Prediction

সূর্যকে জল দেওয়ার সময় কোন মন্ত্র পাঠ করবেন বুঝতে পারছেন না? জন্মসংখ্যা মেনে বেছে নিন মন্ত্র, উপকৃত হবেন

সূর্যকে জল দেওয়ার সময় অনেকেই তাঁর মন্ত্র পাঠ করেন। কিন্তু কোন মন্ত্র পাঠ করলে সুফল প্রাপ্তি হবে তা নিয়ে চিন্তার ভোগেন বহু মানুষ। সেই সমাধান দিচ্ছে সংখ্যাতত্ত্ব।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৩:০১
surya pranam

ছবি: এআই সহায়তায় তৈরি।

মন্ত্রপাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর দ্বারা মন শান্ত করা যায়। কর্মদক্ষতা উন্নত হয় এবং ধৈর্যও বৃদ্ধি পায়। সেই কারণে প্রতি দিন মন্ত্রপাঠ করার নিদান দেন জ্যোতিষীরা। হিন্দু শাস্ত্রে প্রত্যেক দেবদেবীর বিভিন্ন মন্ত্রের উল্লেখ রয়েছে। তার মধ্যে সূর্যের বিভিন্ন মন্ত্র বিশেষ উল্লেখযোগ্য। সূর্যকে জল দেওয়ার সময় অনেকেই তাঁর মন্ত্র পাঠ করেন। কিন্তু কোন মন্ত্র পাঠ করলে সুফল প্রাপ্তি হবে তা নিয়ে চিন্তায় ভোগেন বহু মানুষ। সেই সমাধান দিচ্ছে সংখ্যাতত্ত্ব। জন্মসংখ্যা মেনে মন্ত্রোচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই অনুযায়ী বিচার করে, আপনার জন্য কোন মন্ত্র পাঠ করা উপযুক্ত হবে, জেনে নিন।

Advertisement

জন্মসংখ্যা মেনে কার কোন মন্ত্র পাঠ করা উচিত?

১: সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নিয়মিত ‘ওম আদিত্যায় নমো’ মন্ত্রটি পাঠ করতে পারেন।

২: জীবনে ভারসাম্য আনতে ২ জন্মসংখ্যার ব্যক্তিরা প্রতি দিন ‘ওম খগায়ে নমো’ মন্ত্রটি পাঠ করতে পারেন।

৩: ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা প্রতি দিন ‘হিরণ্যগর্ভায়ে নমো’ মন্ত্রটি পাঠ করতে পারেন।

৪: ‘ওম রাভায়ে নমো’ মন্ত্রটি নিয়মিত পাঠ করলে রাহু দ্বারা নিয়ন্ত্রিত ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা খুব ভাল ফল পাবেন।

৫: ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য শুভ মন্ত্র হল ‘ওম মিত্রায়ে নমো’।

৬: শুক্র দ্বারা নিয়ন্ত্রিত ৬ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য শুভ মন্ত্র ‘ওম সাবিত্রী নমো’।

৭: ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা ‘ওম ভাস্করায়ে নমো’ মন্ত্রটি পাঠ করলে খুব ভাল ফল পাবেন।

৮: শনি দ্বারা নিয়ন্ত্রিত ৮ জন্মসংখ্যার ব্যক্তিরা ‘ওম মরিচায়ে নমো’ মন্ত্রটি পাঠ করতে পারেন।

৯: ‘ওম পুষ্ণে নমো’ মন্ত্রটি নিয়মিত পাঠ করলে মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা উপকৃত হবেন।

Advertisement
আরও পড়ুন