Ashar Auspicious Days

শুরু হয়ে গেল বাংলা বছরের তৃতীয় মাস! শুক্রবার না শনিবার, জামাইষষ্ঠী কবে পড়ছে? রথ টানার দিনটি কবে?

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় শুভ মাস। এই মাসেই জগন্নাথের রথযাত্রা পালিত হয়। এরই সঙ্গে আরও নানা শুভ দিন রয়েছে এই মাসে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৭:৫৭

ছবি: এআই সহায়তায় তৈরি।

যে চান্দ্রমাসে সাধারণত পূর্বাষাঢ়া বা তৎসন্নিহিত পূর্বাপর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র আষাঢ়’ মাস বলে। সূর্যের মিথুন রাশিতে অবস্থান কালে প্রায়শই এমনটা হয় বলে রবির মিথুন রাশিতে অবস্থানকাল ‘সৌর আষাঢ়’ নামে অভিহিত। এটি বঙ্গাব্দের তৃতীয় মাস। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় শুভ মাস। এই মাসেই জগন্নাথের রথযাত্রা পালিত হয়। এরই সঙ্গে আরও নানা শুভ দিন রয়েছে এই মাসে। আষাঢ়ে বিয়ের তিথিও পড়ে।

Advertisement

আষাঢ় মাসে বিয়ের শুভ দিন:

২১ আষাঢ়, ৬ জুলাই, সোমবার।

বিয়ে- রাত ১টা ৪২ মিনিট গতে ৩টে ৩০ মিনিটে মধ্যে বৃষ লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

আষাঢ় মাসের পুজো-উপচার:

৪ আষাঢ়, ১৯ জুন,শুক্রবার, ষঠপঞ্চমী ব্রত।

পঞ্চমী তিথি আরম্ভ-

৩ আষাঢ়, ১৮ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা।

পঞ্চমী তিথি শেষ-

৪ আষাঢ়, ১৯ জুন, শুক্রবার বিকেল ৫টা।

৫ আষাঢ়, ২০ জুন, শনিবার, জামাইষষ্ঠী।

ষষ্ঠী তিথি আরম্ভ-

৪ আষাঢ়, ১৯ জুন, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ-

৫ আষাঢ়, ২০ জুন, শনিবার সকাল ৩টে ৪৭ মিনিট।

৭ আষাঢ়, ২২ জুন, সোমবার দুপুর ১২টা ১৬ মিনিট অম্বুবাচী আরম্ভ।

৯ আষাঢ়, ২৪ জুন, বুধবার শ্রীশ্রী গঙ্গা দশহরা।

১০ আষাঢ়, ২৫ জুন, বৃহস্পতিবার একাদশী।

একাদশী তিথি আরম্ভ-

৯ আষাঢ়, ২৪ জুন, বুধবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিট।

একাদশী তিথি শেষ-

১০ আষাঢ়, ২৫ জুন, বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিট।

অম্বুবাচী শেষ রাত ১২টা ১৮ মিনিট।

১৪ আষাঢ়, ২৯ জুন সোমবার পূর্ণিমা। জগন্নাথদেবের স্নানযাত্রা।

পূর্ণিমা তিথি আরম্ভ-

১৩ আষাঢ়, ২৮ জুন, রবিবার রাত ৩টে ৮ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ-

১৫ আষাঢ়, ৩০ জুন, মঙ্গলবার ভোর ৫টা ২৭ মিনিট।

২৬ আষাঢ়, ১১ জুলাই, শনিবার একাদশী।

একাদশী তিথি আরম্ভ-

২৫ আষাঢ়, ১০ জুলাই, শুক্রবার সকাল ৮টা ১৮ মিনিট।

একাদশী তিথি শেষ-

২৬ আষাঢ়, ১১ জুলাই, শনিবার ভোর ৫টা ২৪ মিনিট।

২৯ আষাঢ়, ১৪ জুলাই, মঙ্গলবার অমাবস্যা।

অমাবস্যা তিথি আরম্ভ-

২৮ আষাঢ়, ১৩ জুলাই, সোমবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিট।

অমাবস্যা তিথি শেষ-

২৯ আষাঢ়, ১৪ জুলাই, মঙ্গলবার দুপুর ৩টে ১৪ মিনিট।

৩১ আষাঢ়, ১৬ জুলাই, বৃহস্পতিবার জগন্নাথদেবের রথযাত্রা।

Advertisement
আরও পড়ুন