ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
নানা রঙের ব্যাগ কেনার শখ বহু মানুষেরই থাকে। পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ না নিলে গোটা সাজটাই যেন নষ্ট হয়ে যায়। এমনটাই মনে করেন অনেকে। যেমন ভাবনা, তেমন কাজ। কেউ তাই একটাই এমন ব্যাগ কেনেন যা সমস্ত পোশাকের সঙ্গে চলে যায়। অনেকে আবার নানা রঙের ব্যাগ দিয়ে আলমারি ভরান যাতে সমস্ত জামার সঙ্গে মানিয়ে ব্যাগ নিয়ে বেরোতে পারেন। আমরা অনেকেই জানি যে, শাস্ত্রে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই মতে জানা যাচ্ছে, ভিন্ন রঙের ব্যাগ ব্যবহারের ফলও নাকি ভিন্ন। কোন রঙের ব্যাগ নিলে জীবনের উপর কী প্রভাব পড়ে, জেনে নিন।
সাদা: শাস্ত্রমতে সাদা রঙের ব্যাগ ব্যবহার করা শুভ। এর ফলে আমাদের অর্থাগমের পথ প্রশস্ত হয়। আয়ের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়।
লাল: শাস্ত্রমতে লাল রঙের ব্যাগ ব্যবহার করলে আত্মবিশ্বাস উন্নত হয়। যে কোনও কাজ দায়িত্ব নিয়ে করে ফেলা যায়।
কালো: কালো রঙের ব্যাগ ব্যবহার করলে খরচ বৃদ্ধি পায় বলে জানাচ্ছে শাস্ত্র।
কমলা: কমলা রঙের ব্যাগ ব্যবহার করলে সৃজনশীলতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
খয়েরি: শাস্ত্রমতে খয়েরি রঙের ব্যাগ ব্যবহার করলে জীবনে আর্থিক স্থিতি বজায় থাকে।
রুপোলি: রুপোলি রঙের ব্যাগ ব্যবহার করলে বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্যতা বৃদ্ধি পায় বলে শাস্ত্রমতে বিশ্বাস।
সবুজ: সবুজ রঙের ব্যাগ আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করে বলে বিশ্বাস।
নীল: শাস্ত্রমতে নীল রঙের ব্যাগ ব্যবহার করলে আমাদের ষষ্ঠেন্দ্রিয় সজাগ হয়।
হলুদ: হলুদ রঙের ব্যাগ আমাদের সফলতা প্রাপ্তিতে সাহায্য করে বলে জানাচ্ছে শাস্ত্র।