Mantra Chanting Astrology

ঘুম না আসা থেকে সবেতে আতঙ্ক, সব খারাপ কাটাতে সাহায্য করে মন্ত্রপাঠ! সমস্যা বুঝে মন্ত্রোচ্চারণে মিলবে সমাধান

জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত বিভিন্ন প্রতিকারগুলির মধ্যে মন্ত্রোচ্চারণ অন্যতম। এটি করতে বিশেষ সময়ও লাগে না, কোনও জিনিসের প্রয়োজনও পড়ে না। কেবল সঠিক নিয়মে মন্ত্রপাঠ করলেই ফল পাওয়া যায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৭:৫৫
chanting mantra

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মন্ত্রপাঠের গুরুত্ব অপার। মন্ত্রোচ্চারণের গুণে আমাদের মন শান্ত হয়। যে কোনও বিষয়ে মনোযোগ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। জীবনের নানা সমস্যা মন্ত্রপাঠের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব। জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত বিভিন্ন প্রতিকারগুলির মধ্যে মন্ত্রোচ্চারণ অন্যতম। এটি করতে বিশেষ সময়ও লাগে না, কোনও জিনিসের প্রয়োজনও পড়ে না। কেবল সঠিক নিয়মে মন্ত্রপাঠ করলেই ফল পাওয়া যায়। তবে কোন সমস্যার ক্ষেত্রে কী মন্ত্র পাঠ করবেন তা খেয়াল রাখা জরুরি। অন্যথায় ফলপ্রাপ্তি হয় না। কোন সমস্যার ক্ষেত্রে কী মন্ত্র পাঠ করা জরুরি, জেনে নিন।

Advertisement

অস্থিরতা বা ঘুমের সমস্যায়: ‘ওম নমো শিবায়’— ছোট্ট এই মন্ত্র মন শান্ত করতে কার্যকরী। ঘুম না আসার সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

কাজে বাধা এলে: যে কোনও কাজ করতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হলে মন ভেঙে যাওয়া স্বাভাবিক। তখন কাজের প্রতি অনীহা চলে আসে। কিছুই আর করতে ইচ্ছা করে না। বারংবার এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলে নিয়মিত ‘ওম হনুমতে নমো’ মন্ত্রটি পাঠ করতে হবে।

অর্থকষ্ট: অনেক ক্ষেত্রে দেখা যায়, মনোমতো আয়ের পরও হাতে টাকা থাকছে না। সঞ্চয় করতে বেগ পেতে হচ্ছে। কিছু না কিছু ভাবে হাতের টাকা বেরিয়েই যায়। এ ক্ষেত্রে ‘ওম শ্রী নমো লক্ষ্যে’ মন্ত্রটি পাঠ করতে হবে।

মনখারাপ: ‘ওম হং বজ্র বজ্র মহাবজ্র স্বাহ’— বিশেষ এই মন্ত্রপাঠ করলে মন ঘিরে থাকা দুঃখের কালো ছায়া থেকে রেহাই মেলে। মনে উৎফুল্লতা আসে। যে বিষয় ঘিরে মনখারাপ, সেটির সুরাহা পেতেও সুবিধা হয়।

ভয় কাটাতে: ভয় খুব খারাপ একটা জিনিস। এর ফলে আমরা নানা কাজ করে উঠতে পারি না। ভয়ের কারণে কাজে ভুল হতেও দেখা যায়। নেগেটিভ এই অনুভূতিকে কাটিয়ে উঠতে ‘ওম কালভৈরবায় নমো’ মন্ত্রটি পাঠ করা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন