Lucky Bamboo Plant Astrology

ভিন্ন সংখ্যার কাণ্ডযুক্ত লাকি বাম্বু রাখার ফলও হয় পৃথক! বাড়িতে কোনটি রাখা শুভ? এই গাছ রাখার ক্ষেত্রে কোন নিয়মগুলি মানা জরুরি?

বাড়িতে শুধু লাকি বাম্বু এনে রেখে দিলেই হবে না। সর্বাধিক সুফল পেতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৫:০১
lucky bamboo

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষমতে, লাকি বাম্বু হল সৌভাগ্য বহনকারী গাছ। এই গাছ বাড়িতে বা অফিসে রাখা অত্যন্ত শুভ। লাকি বাম্বু বাড়িতে রাখলে সুখ-সমৃদ্ধির অন্ত থাকে না। ধনসম্পদ আকৃষ্ট করতেও সাহায্য করে লাকি বাম্বু। কিন্তু বাড়িতে শুধু লাকি বাম্বু এনে রেখে দিলেই হবে না। সর্বাধিক সুফল পেতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

নিয়ম:

১) লাকি বাম্বু অবশ্যই পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত। দক্ষিণ-পূর্ব দিকে রাখলে ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং জীবনে উন্নতি আসবে দ্রুত। পূর্ব দিকে রাখলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু বজায় থাকবে বলে মনে করা হয়।

২) প্রতি সপ্তাহে লাকি বাম্বুর জল বদলে ফেলতে হবে। এর ফলে বাড়ির ইতিবাচক শক্তি বজায় থাকবে।

৩) লাকি বাম্বু অবশ্যই কাচের পাত্রে রাখতে হবে এবং সেই কাচের পাত্রের মধ্যে গাছটি রেখে তাতে জল, পাথরের টুকরো, লাল রঙের ফিতে এবং কয়েন বা ধাতুর মুদ্রা যুক্ত করতে পারলে খুব ভাল হয়।

৪) অতিরিক্ত তাপমাত্রায় লাকি বাম্বু রাখা উচিত নয়।

লাকি বাম্বুর সংখ্যা অনুযায়ী এর প্রভাব:

১) ৩ কাণ্ডযুক্ত– সুখ এবং দীর্ঘায়ুর জন্য।

২) ৫ কাণ্ডযুক্ত– স্বাস্থ্যের উন্নতির জন্য।

৩) ৬ কাণ্ডযুক্ত– সৌভাগ্য এবং সম্পদ আকর্ষণের জন্য।

৪) ৮ কাণ্ডযুক্ত– সমৃদ্ধি এবং বৃদ্ধির জন্য। ৮টি কাণ্ড যুক্ত লাকি বাম্বু খুবই শুভ বলে মানা হয়।

৫) ২১ কাণ্ডযুক্ত – অশুভ শক্তিকে বিনষ্ট করে, জীবনে উন্নতি নিয়ে আসতে সাহায্য করে।

Advertisement
আরও পড়ুন