ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
আমাদের আশপাশে বহু মানুষেরই মনে হয় যে তাঁদের কেউ বোঝেন না। তাঁরা যা-ই বলুক না কেন, সেটার উল্টো মানে বার করা হয়। পরিবার থেকে বন্ধুমহল, সব ক্ষেত্রে সেই একই সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। এর ফলে যেমন রাগ হয়, তেমনই হয় মনখারাপ। আশপাশের সকলে যদি সর্বদা কথার উল্টো মানে বার করে চলেন তা হলে জীবনে এগিয়ে চলা মুশকিল হয়ে পড়ে বইকি। সংখ্যাতত্ত্ব বলছে, কিছু জন্মসংখ্যার জাতক-জাতিকাদের এই সমস্যার সম্মুখীন অন্যদের তুলনায় বেশি হতে হয়। এঁদের মন প্রায় কেউই ঠিক করে বুঝতে পারেন না। উল্টে কেবল ভুলই বোঝেন। তালিকায় কোন কোন জন্মসংখ্যা রয়েছে, জেনে নিন।
১: ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত স্বাধীনচেতা হন। এঁরা নিজের মর্জিমতো চলতে এবং কাজ করতে ভালবাসেন। যে কোনও বিষয়ে মতামত পোষণ করতে ভালবাসেন এঁরা। সেই কারণে আশপাশের মানুষেরা এঁদের স্বার্থপর ভেবে ভুল করেন। যদিও এঁরা যা করার সকলের কথা ভেবেই করে থাকেন। কিন্তু কাছের মানুষেরা তা বোঝেন না।
২: জন্মসংখ্যা ২-এর জাতক-জাতিকারা অত্যন্ত আবেগতাড়িত হন। তাঁদের এই আবেগকে আশপাশের মানুষেরা দুর্বলতা ভেবে ভুল করেন। সেই কারণে প্রয়োজনের সময় এঁরা কাউকে পাশে পান না। কারণ, আশপাশের মানুষদের ২ জন্মসংখ্যার মানুষদের নিয়ে একটা বদ্ধমূল ধারণা থাকে যে এঁরা সব কিছু নিয়ে বেশি ভাবেন। তেমনটাই জানাচ্ছে সংখ্যাশাস্ত্র।
৭: ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নিজের মতো থাকতে ভালবাসেন। গোপন কথা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার স্বভাব এঁদের মধ্যে সচরাচর দেখতে পাওয়া যায় না। সেই কারণে কাছের মানুষেরা এঁদের দাম্ভিক ভেবে ভুল করেন। অনেকে এঁদের অনুভূতিহীনও ভেবে থাকেন। কারণ, এঁরা নিজেদের অনুভূতি সকলের সামনে প্রকাশ করেন না।
৮: নিয়মের বেড়াজালে জীবন কাটাতে ভালবাসেন ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁদের চোখে কোনও কিছু ভুল মনে হলে সেটার তীব্র প্রতিবাদ করেন এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা। সেই কারণে বন্ধুরা এঁদের ভুল বোঝেন। মনে করেন সব বিষয় নিয়ে ৮ জন্মসংখ্যার ব্যক্তিরা বাড়াবাড়ি করেন। আদতে তাঁরা এমন হন না। বরং বন্ধু হিসাবে এঁরা অত্যন্ত বিশ্বস্ত হন।