Astro Tips for Morning

ঘুম ভেঙে বাসি বিছানায় বসে চোখ রাখুন হাতের পাতায়, উচ্চারণ করুন বিশেষ এক মন্ত্র, খুব ভাল ফল পাবেন

শাস্ত্র বলছে, সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানাতেই বিশেষ এক উপায় করতে। এর জন্য স্নান করারও বালাই নেই, বাসি জামাও ছাড়তে হবে না। কিন্তু দারুণ উপকৃত হবেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৯:০০
waking up

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আজকাল অধিকাংশ মানুষই ঘুমোতে যান মোবাইল দেখে, ঘুম থেকে উঠেও সবার প্রথমে মোবাইলই দেখেন। সকলেই যে খুলে রিল ঘাঁটতে বসে যান তা নয়। তবে সমাজমাধ্যমে ডুব দেওয়ার মানুষের সংখ্যাই বেশি। প্রচলিত মত অনুযায়ী, দিনের শুরুটা ভাল হলে বাকি দিনটাও ভাল কাটে। শাস্ত্রও এ কথায় সম্মতি জানায়। তবে মোবাইল ঘেঁটে দিন শুরু করা যেমন খারাপ কিছু নয়, তেমনই বিশাল ভাল বিষয়ও নয়। এতে বিভিন্ন দিক থেকে নানা প্রকার ক্ষতি হতে পারে। শাস্ত্র বলছে, সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানাতেই বিশেষ এক উপায় করতে। এর জন্য স্নান করারও বালাই নেই, বাসি জামাও ছাড়তে হবে না। কিন্তু দারুণ উপকৃত হবেন। উপায়টি কী, জেনে নিন।

Advertisement

সকালের উপায়:

ঘুম ভাঙার পর প্রথমে বাসি বিছানায় কিছু ক্ষণ শান্ত হয়ে বসুন। তার পর নিজের তালু দু’টি জোড় করে চোখের সামনে মেলে ধরুন। তার পর চোখ বন্ধ করে বিশেষ এক মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি হল — ‘‘করাগ্রে বসতে লক্ষ্মীঃ করমধ্যে সরস্বতী। প্রভাতে তু গোবিন্দঃ প্রভাতে করদর্শনম।।’’ মনে ভক্তি নিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে।

বিশেষ এই মন্ত্রের অর্থ হল, হাতের আঙুলের অংশে বাস রয়েছে ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর। হাতের মধ্য ভাগে বাস করেন বিদ্যার দেবী সরস্বতী। আর, কব্জির কাছে অবস্থান রয়েছে শ্রীবিষ্ণুর, যিনি গোবিন্দ নামেও পরিচিত। সকাল সকাল ঘুম থেকে উঠে তালু দর্শনের মাধ্যমে এই তিন দেব-দেবীর দর্শন হয় বলে বিশ্বাস। বিশেষ এই মন্ত্রোচ্চারণের দ্বারা তাঁদের প্রণাম জানিয়ে দিন শুরু করলে সারা দিনটা ভাল কাটে। জীবন সুখ-শান্তিতে ভরে ওঠে। অর্থাভাব কাছে ঘেঁষতে পারে না।

Advertisement
আরও পড়ুন