Astro Benefits of Coal

শনিকে শান্ত করে, রাহুকেও বশে রাখে! কয়লার তিন টোটকায় তুষ্ট হবে ‘রাগী’ গ্রহেরা, ঘুচবে সকল সমস্যা

যে জিনিস নিত্য দিন আমাদের সে ভাবে কাজেও লাগে না, সেই জিনিস দিয়েও বিভিন্ন উপায় পালনের কথা বলা হয় শাস্ত্রে। এর ফলে ভাগ্যের উপর থেকে শঙ্কার মেঘ কাটানো যায়। তেমনই এক জিনিস হল কয়লা।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৩:২০
coal

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রে নানা জিনিস নিয়ে বিভিন্ন টোটকা পালনের কথা বলা রয়েছে। যে জিনিস নিত্য দিন আমাদের সে ভাবে কাজেও লাগে না, সেই জিনিস দিয়েও বিভিন্ন উপায় পালনের কথা বলা হয় শাস্ত্রে। এর ফলে ভাগ্যের উপর থেকে শঙ্কার মেঘ কাটানো যায়। তেমনই এক জিনিস হল কয়লা। কয়লা দিয়ে বিশেষ কিছু উপায় পালন করলে শনিদেবকে শান্ত রাখা সম্ভব। সাড়েসাতির খারাপ প্রভাব থেকেও এই উপায় পালনের দ্বারা রেহাই পাওয়া যায়। রাহুও তুষ্ট হন।

Advertisement

শনিদেব ন্যায়কারক গ্রহ। শাস্ত্রমতে তাঁর পছন্দের রং কালো। কয়লার রংও কালো। সেই কারণে কয়লার সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। শনির খারাপ প্রভাব শুষে নিতে কার্যকরী কয়লা। পালন করতে হবে সহজ কিছু টোটকা। কী করতে হবে, জেনে নিন।

কয়লার উপায়:

  • প্রতি শনিবার একটা কয়লার টুকরো নিয়ে মাথার চারপাশে সাত বার ঘোরান। তার পর সেটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। খুব ভাল ফল পাবেন।
  • রাহুকে বশে রাখতেও কার্যকরী কয়লা। শনিবার সন্ধ্যায় একটা কালো কাপড়ের মধ্যে কয়েক টুকরো কয়লা, লোহার পেরেক এবং কালো তিল নিয়ে একটা পুঁটুলি বানান। এ বার সকলের চোখের আড়ালে সেই পুঁটুলিটি কোনও শনিমন্দিরে নিয়ে গিয়ে রেখে আসুন। শনিদেব এবং রাহু, উভয়েই তুষ্ট হবেন।
  • শনি এবং রাহুর খারাপ প্রভাবের ফলে আসা অর্থকষ্ট দূর করতে একটি মাটির পাত্র নিন। তাতে সাত টুকরো কয়লা এবং সাতটা এক টাকার কয়েন নিয়ে পাত্রটির মুখ বন্ধ করুন। তার পর ঘরের অন্ধকার কোনায় পাত্রটি রেখে দিন। অর্থকষ্ট দূর হবে।
Advertisement
আরও পড়ুন