ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
হিন্দু ধর্মে বিয়ের ক্ষেত্রে নানা নিয়ম মানা হয়। অনেকে এগুলিকে কুসংস্কার মনে করেন। কিন্তু শাস্ত্রমতে এগুলি করা জরুরি। বেশির ভাগ হিন্দু পরিবারেই বিয়ের আগে পাত্র-পাত্রীর কোষ্ঠী মেলানোর চল দেখা যায়। এতে বোঝা যায় তাঁদের মধ্যে বোঝাপড়া কেমন হতে পারে। বিগত দিনে গিয়ে কোনও সমস্যা হবে কি না। রাশি এবং জন্মসংখ্যার বিচারেও সম্পর্ক কেমন হবে তা বলা যায়। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, কিছু জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে সম্পর্কের সমীকরণ ভাল হয় না। এঁদের বিয়ে হলেও পরে গিয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা যায়। তালিকায় কোন কোন জন্মসংখ্যা রয়েছে জেনে নিন।
কোন কোন জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে সম্পর্কের বোঝাপড়া ভাল হয় না?
৫ এবং ৮: এই দুই জন্মসংখ্যার ব্যক্তিরা দুই বিপরীত মেরুর হন। ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা স্বাধীনতা চান। এঁরা নিজের ছন্দে জীবন কাটাতে ভালবাসেন। যখন যেটা মন চায়, সেটাই করেন। অন্য দিকে ৮ জন্মসংখ্যার ব্যক্তিরা যে কোনও কাজ পরিকল্পনা করে করতে ভালবাসেন। ছন্নছাড়া জীবন এঁদের মোটে পছন্দ নয়। সেই কারণে এই দুই জন্মসংখ্যার জাতক-জাতিকার মধ্যে বোঝাপড়া ভাল হয় না। সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়ানোর প্রবণতা দেখা যায়।
৭ এবং ৯: ৭ মূলাঙ্কের জাতক-জাতিকারা নিজের মতো থাকতে ভালবাসেন। এঁরা নিজের অনুভূতি সচরাচর অপরের সঙ্গে ভাগ করে নিতে পারেন না। কিন্তু ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা মনে যা থাকে, তা-ই বলেন। বিপরীতের মানুষটিও যেন সেটাই করেন এই আশাই রাখেন। সেই কারণে এঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। উভয়েরই রাগও বেশি হয়। তাই শেষে গিয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা যায়।
১ এবং ৭: কর্তৃত্ব ফলাতে ভালবাসেন ১ জন্মসংখ্যার ব্যক্তিরা। সব বিষয়ে মতামত পোষণের স্বভাব এঁদের মধ্যে বর্তমান। কিন্তু ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের সে স্বভাব পছন্দ নয়। এঁরা নিজের ছন্দে কাজ করতে ভালবাসেন। কেউ নিয়ন্ত্রণ করুন তা ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মোটে পছন্দ নয়। কিন্তু ১ জন্মসংখ্যার ব্যক্তিরা সে স্বভাব ত্যাগ করতে পারেন না। তাই ঝামেলা লেগেই থাকে যা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।
৪ এবং ৫: ৪ জন্মসংখ্যার ব্যক্তিরা নিয়মানুবর্তিতায় জীবন কাটাতে পছন্দ করেন। এঁরা যে কোনও কাজ নিয়মের বেড়াজালে থেকে করেন। কিন্তু ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকারা তা পছন্দ করেন না। জীবনের একঘেয়েমি এঁদের মোটেই পছন্দ নয়। সেই কারণে এঁদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। দু’জনে একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারেন না, যা শেষে গিয়ে বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।