Astro Significance of Dreams

কেন আমরা স্বপ্ন দেখি? অবচেতন মনের কারসাজি না নেপথ্যে অন্য কোনও কারণ? শাস্ত্র কী বলছে, জেনে নিন

শাস্ত্র জানাচ্ছে, স্বপ্ন দেখার নেপথ্যে রয়েছে নানা কারণ। বিজ্ঞানও এ বিষয়ে নানা ব্যাখ্যা দেয়। তেমনই শাস্ত্রেও এর বিভিন্ন বিশ্লেষণের উল্লেখ পাওয়া যায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৪:২৮
dreaming

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

স্বপ্নে আমরা নানা জিনিস দেখে থাকি। বাস্তবে যা সম্ভব নয়, স্বপ্নে তেমন অনেক কিছুই দেখতে পাওয়া যায়। আবার বাস্তবের সঙ্গে সম্পর্কিত অনেক কিছুও আমরা স্বপ্নে দেখে থাকি। কিছু স্বপ্ন আমাদের হাসির খোরাক জোগায়। তেমনই অনেক স্বপ্ন মনে শঙ্কার সৃষ্টি করে। সামনে খারাপ কিছু ঘটতে চলেছে কি না তা ভেবে হয়রান হই আমরা। তবে এ সকল স্বপ্ন দেখার নেপথ্যে কী কারণ? এ চিন্তা বহু মানুষের মাথাতেই আসে।

Advertisement

শাস্ত্র জানাচ্ছে, স্বপ্ন দেখার নেপথ্যে রয়েছে নানা কারণ। বিজ্ঞানও এ বিষয়ে নানা ব্যাখ্যা দেয়। তেমনই শাস্ত্রেও এর বিভিন্ন বিশ্লেষণের উল্লেখ পাওয়া যায়। সব স্বপ্নই জীবনে কোনও না কোনও বার্তা বয়ে আনে। ঘুমের দুনিয়ায় সেগুলির উঁকি মারার পিছনে রয়েছে নানাবিধ কারণ। সেগুলি কী, জেনে নিন।

স্বপ্ন দেখার নেপথ্যে কী কী কারণ রয়েছে?

সারা দিনের অনুভূতি: কোনও মানুষের প্রতি দিন সমান ছন্দে কাটে না। কিছু দিন যেমন মনোমতো যায়, তেমনই কোনও কোনও দিনে সমস্ত কিছুই যেন বিরক্তিকর মনে হয়। সারা দিন আমরা নানা রকম অনুভূতির মধ্যে দিয়ে কাটাই। রাগ, দুঃখ, হতাশা, ভাল লাগা, ভয়, মানসিক চাপ প্রভৃতি অনুভূতি আমাদের মনে থিতু হয়। অবচেতন মনে তা নানা ভাবে আমাদের কাছে উঠে আসে। সেই প্রতিফলন ঘুমোনোর সময় আমরা স্বপ্নে দেখতে পাই।

সৃজনশীলতার বিকাশ: শাস্ত্র জানাচ্ছে, স্বপ্নের মাধ্যমে আমাদের সৃজনশীল বুদ্ধিরও বিকাশ ঘটে। হয়তো কোনও একটা বিষয় নিয়ে আমরা ভাবছি কিন্তু সেটা তখন মাথায় আসছে না। ঘুমের মাঝে আসা স্বপ্নের মাধ্যমে অনেক সময় তার উত্তর খুঁজে পাওয়া যায়। সাধারণত যাঁরা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রেই এমনটা বেশি হতে দেখা যায়।

স্মৃতির বিন্যাস: কোনও স্মৃতি ভাল হোক বা খারাপ, তা আমাদের অবচেতন মনে গচ্ছিত থেকে যায়। স্বপ্নের দুনিয়ায় সে সমস্ত স্মৃতি এসে উঁকি মারে। অনেক ক্ষেত্রে সেই স্মৃতির সঙ্গে সম্পর্কিত জিনিসও স্বপ্নে দেখা যায়। সাধারণ মানুষ তা সর্বদা বুঝে উঠতে পারেন না।

Advertisement
আরও পড়ুন