Health Insurance

বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের বিমা নিয়ে সমস্যা, নোটিস আইআরডিএআই-কে

সম্প্রতি কমিশনে অভিযোগ জমা পড়েছিল, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবন বিমা কারানোর সময়ে বহু ক্ষেত্রে সংস্থাগুলি হয় পলিসি দিতে চাইছে না, নয়তো এমন সব শর্ত চাপাচ্ছে যাতে তা কেনা কার্যত অসম্ভব হয়ে উঠছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৭:৫৮

—প্রতীকী চিত্র।

বহু ক্ষেত্রে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবন বিমা প্রকল্প কেনার সময়ে পরিবারকে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠছে। সে রকমই এক অভিযোগের ভিত্তিতে বিমা নিয়ন্ত্রক আইআরডিএআই-কে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। তাদের নির্দেশ, অভিযোগ নথিবদ্ধ ও তার তদন্ত করে ১৫ দিনে রিপোর্ট দিতে হবে নিয়ন্ত্রককে।

সম্প্রতি কমিশনে অভিযোগ জমা পড়েছিল, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবন বিমা কারানোর সময়ে বহু ক্ষেত্রে সংস্থাগুলি হয় পলিসি দিতে চাইছে না, নয়তো এমন সব শর্ত চাপাচ্ছে যাতে তা কেনা কার্যত অসম্ভব হয়ে উঠছে। যা ওই ব্যক্তিদের জীবনে আর্থিক নিরাপত্তার অভাব তৈরি করছে। শারীরিক অক্ষমতার কারণে সংস্থাগুলি যাতে বিমা প্রকল্প বিক্রি করতে অস্বীকার না করে, সে জন্য নির্দেশিকা জারির আর্জি জানিয়েছেন আবেদনকারী। পাশাপাশি, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ বিমা প্রকল্প আনা এবং তাঁদের মধ্যে বিমা নিয়ে সচেতনতা গড়ে তোলার কথাও বলেছেন তিনি। এর পরেই ওই নির্দেশ দিয়েছে কমিশন। চিঠি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রকেও।

আরও পড়ুন