যৎকিঞ্চিৎ

একরত্তিদের শান্ত করতে যে চুষিকাঠির চল, সেটাই এখন আঁকড়ে ধরেছেন চিনা প্রাপ্তবয়স্করা, মাসে বিক্রি দু’হাজারেরও বেশি।

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ০৭:০৩

ধূমপান ছাড়তে পারছেন না? চাকরিতে চাপ, ঘরে অশান্তি? চুষিকাঠিই চাবিকাঠি, বলছেন চিনা নাগরিকদের একটা বড় অংশ। একরত্তিদের শান্ত করতে যে চুষিকাঠির চল, সেটাই এখন আঁকড়ে ধরেছেন চিনা প্রাপ্তবয়স্করা, মাসে বিক্রি দু’হাজারেরও বেশি। দিনে কয়েক ঘণ্টা, বাড়িতে, রাস্তায় বা অফিসে বড়দের কাটছে চুষিকাঠি-মুখে। ডাক্তাররা সতর্ক করছেন ওতে উল্টে শরীর খারাপ হবে, মন-চিকিৎসকরা বলছেন এ হল আসল সমস্যাকে পাশ কাটানো, কে শোনে! এসো হে শৈশব, এসো এসো।

আরও পড়ুন