Donald Trump

যৎকিঞ্চিৎ

সৌজন্য বা কূটনৈতিক ভদ্রতার বালাই না থাকার হাজার কুফল, কিন্তু ভাল দিকও আছে। মোদ্দা কথাটা ঢাকার জন্য শাক খুঁজতে হয় না।

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৩

টাকার চেয়ে ভাল আর কিছু হয় না! মনে করিয়ে দিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। আবার বললেন, ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন তিনিই, দু’দেশের সামনে ওই টাকার গাজর ঝুলিয়ে। সৌজন্য বা কূটনৈতিক ভদ্রতার বালাই না থাকার হাজার কুফল, কিন্তু ভাল দিকও আছে। মোদ্দা কথাটা ঢাকার জন্য শাক খুঁজতে হয় না। আসলে ডলারের জোরেই আমেরিকা গোটা দুনিয়ায় ছড়ি ঘোরায়, কিন্তু এত দিন মুখে গণতন্ত্র-টন্ত্র বলতে হত। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, কার ছাতির মাপ আসলে কত।

আরও পড়ুন