Elon Musk

যৎকিঞ্চিৎ

দিনকাল এমনই যে অপ্রিয় সত্য বললেও বিপদ: মানুষের তো বটেই, না-মানুষেরও।

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ০৬:২৬

সমাজমাধ্যমে কেউ বাজে কথা বললে ‘ব্লক’ করে দেওয়া যায়। তবে দিনকাল এমনই যে অপ্রিয় সত্য বললেও বিপদ: মানুষের তো বটেই, না-মানুষেরও। ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রক’ মাস্কেরই তৈরি সমাজমাধ্যমে কিছু সময় ‘নিষিদ্ধ’ হয়ে ছিল, কারণ সে বলেছে, গাজ়ায় যুদ্ধের জন্য দায়ী ইজ়রায়েল আর আমেরিকা। এর আগেও সে হইচই ফেলেছিল, আমেরিকার প্রেসিডেন্টকে ‘সবচেয়ে দাগি অপরাধী’ বলে। কে বলে এই বুদ্ধি কৃত্রিম, তোমার মন নাই, এআই?

আরও পড়ুন