মহাশূন্যেও নাকি ঠাসাঠাসি ভিড়। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে হাজার পনেরো কৃত্রিম উপগ্রহ, তার অনেকগুলোই সুবিপুল ও ‘ক্লাস্টার’-বদ্ধ। আশঙ্কা, বড়সড় কোনও সৌরঝড়ে যদি উপগ্রহগুলির সঙ্গে বিজ্ঞানীদের সংযোগ ছিন্ন হয় এক দিনের জন্যও, তা হলে সেগুলো নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে মহা-কেলেঙ্কারি ঘটাতে পারে। এই হল মানুষের উদ্ভাবনী প্রতিভা, হ্যাঁ। বড়বাজারের রাস্তায় যে যানজট বাঁধত, তাকে সটান তুলে নিয়ে গেছে মহাবিশ্বে মহাকাশে।