জার্মানিতে আন্তর্জালে খোঁজাখুঁজির নতুন ‘সার্চ এঞ্জিন’ চালু হল, পূর্বপুরুষেরা কেউ নাৎসি পার্টির সদস্য ছিলেন কি না জানতে। তরুণপ্রজন্ম আর্কাইভের লক্ষ লক্ষ নাৎসি সদস্য-নথি ঘেঁটে দেখছে— দাদু-ঠাকুরদা, পরিবার বা বংশের আর কেউ ‘কলঙ্কিত’ কি না। কেন এতকাল পর হৃদয় খুঁড়ে বেদনা জাগানো, উঠেছে সে-প্রশ্নও। সন্ধিৎসুরা বলছেন, প্রিয় হোক বা অপ্রিয়, যা সত্য তা জানার অধিকার তাঁদের আছে। আর ইতিহাসকে অস্বীকার করে আত্মপরিচয়— তাই হয় কখনও?