Durga Puja

যৎকিঞ্চিৎ

কোথাও প্যান্ডালে ঢোকার লাইনে দাঁড়িয়ে ভিজতে হল, কখনও আবার মাঝরাস্তায়। কিন্তু, পুজোয় ঘোরাঘুরি বন্ধ হল না কারও।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ০৫:৪৩

শেষ পর্যন্ত জিতল মণ্ডপে মণ্ডপে ঘোরার উন্মাদনাই। মাঝেমধ্যেই বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল ঝুপ্পুস; কোথাও প্যান্ডালে ঢোকার লাইনে দাঁড়িয়ে ভিজতে হল, কখনও আবার মাঝরাস্তায়। কিন্তু, পুজোয় ঘোরাঘুরি বন্ধ হল না কারও। হয়তো সেই আনন্দের ছোঁয়া লাগল প্রকৃতির মনেও, তাই দু’-এক পশলার বেশি বৃষ্টি নামল না এ বছর পুজোর দিনগুলোয়। বছরভর এঁটুলি যে নিরানন্দ, তা পেরিয়ে বাঙালির এই কয়েক দিনের ফুর্তিকে মাটি করতে বোধ হয় বৃষ্টিরও কষ্ট হল।

আরও পড়ুন