NIT Durgapur Admission 2026

বায়োটেকনোলজি নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী! ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে এনআইটি প্রতিষ্ঠান

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর থেকে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কলা এবং ম্যানেজমেন্ট শাখার বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৩:১১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি করার সুযোগ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। প্রতিষ্ঠানের তরফে উল্লিখিত বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ের জন্য ৭ জনকে বেছে নেওয়া হবে।

Advertisement

ওই প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে সিভিল, কেমিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস বিষয়গুলিতে উচ্চ শিক্ষার সুযোগ থাকছে। এ ছাড়াও গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ়, ম্যানেজমেন্ট স্টাডিজ়-এর মতো বিষয়গুলিও পিএইচডি-র জন্য বেছে নেওয়া যাবে।

ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা এবং ম্যানেজমেন্ট শাখার অধীনে যাঁরা স্নাতকোত্তর হয়েছেন— তাঁরা উল্লিখিত বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে পিএইচডি করতে পারবেন। এ জন্য তাঁদের স্নাতকোত্তর স্তরে ৬০ থেকে ৭৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। রেগুলার রিসার্চ স্কলার বিভাগের অধীনে যাঁদের বাছাই করা হবে, তাঁরা মাসে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা ফেলোশিপ হিসাবে পাবেন। তবে, চাকরিজীবী এবং সরকারের তরফে আর্থিক সহায়তা পান, এমন প্রার্থীরা ওই ফেলোশিপ পাবেন না।

আগ্রহীদের ৫০০ টাকা জমা দিয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৯ জুন। বাছাই করা প্রার্থীদের পরীক্ষার জন্য ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে ডেকে পাঠানো হবে। ভর্তি প্রক্রিয়া জুলাই মাসের মধ্যেই সম্পূর্ণ হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন