CU Admission 2026

এমটেক কোর্সে ভর্তির হওয়া যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কত দিন মিলবে আবেদনের সুযোগ?

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়ারা ভর্তি হতে পারবেন এই কোর্সে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪টি সেমেস্টারে বিভক্ত দু’বছরের একটি কোর্স রয়েছে। আগ্রহীরা দু’বছরের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ মোট ১৫টি বিষয়ে এমটেক পড়ার সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২০:০২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

একাধিক কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। একাধিক কোর্সের মধ্যে মাস্টার্স অফ টেকনোলজি (এমটেক) কোর্সেও ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়ারা ভর্তি হতে পারবেন এই কোর্সে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪টি সেমেস্টারে বিভক্ত দু’বছরের একটি কোর্স রয়েছে। আগ্রহীরা দু’বছরের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি-সহ মোট ১৫টি বিষয়ে এমটেক পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও কোনও সংস্থায় কর্মরত ব্যক্তিরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশন এবং ভিএলএসআই ডিজ়াইন নিয়ে পড়ার সুযোগ পাবেন। ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে যাঁরা ৫০ শতাংশের বেশি নম্বর পেয়ে স্নাতক হয়েছেন, তাঁরা এমটেক পড়ার সুযোগ পাবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ জুন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন