কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
হিন্দি নিয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পিএইচডি করার সুযোগ পাবেন। যদিও, আবেদনকারীদের রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (আরইটি) উত্তীর্ণ হতে হবে। তা হলেই মেধার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।
স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট এলিজিবিলিটি কাম এন্ট্রানস টেস্ট-এর (স্লেট) মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হলে আর প্রবেশিকা দিতে হবে না। আসনসংখ্যা ন’টি।
কী ভাবে আবেদন করবেন?
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে নেওয়া প্রয়োজন। ওই ফর্মের সঙ্গে ১০০ টাকা আবেদনমূল্য জমা দেওয়ার রসিদ এবং শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে এসে জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ১৭ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা হবে ২১ এপ্রিল এবং ইন্টারভিউ হবে ১৩ মে। ওয়েবসাইট থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।