NTA Joins Instagram and Facebook

কবে কোন পরীক্ষা! এ বার প্রার্থীরা দেখে নিতে পারবেন সমাজমাধ্যমে, পদক্ষেপ এনটিএ-র

দেশজুড়ে এনটিএ আয়োজিত সমস্ত প্রবেশিকার তথ্য আরও দ্রুত জানানোর জন্যই চালু করা হল ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এনটিএ জানিয়েছে, যে কোনও পরীক্ষার দিনক্ষণ জানানো থেকে ফলপ্রকাশ, যাবতীয় তথ্য প্রকাশ করা হবে সেখানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৫:০২
চালু করা হল ফেসবুক এবং ইনস্টাগ্রামের পাতা।

চালু করা হল ফেসবুক এবং ইনস্টাগ্রামের পাতা। — প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে একধাপ অগ্রসর হল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। খোলা হল তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল। সম্প্রতি এই খবর এনটিএ তাদের নিজস্ব এক্স হ্যান্ডেলে জানিয়েছে।

Advertisement

মূলত পড়ুয়াদের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে দাবি। দেশ জুড়ে এনটিএ আয়োজিত সমস্ত প্রবেশিকার তথ্য দ্রুত জানানোর জন্যই চালু করা হল ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এনটিএ জানিয়েছে, যে কোনও পরীক্ষার দিনক্ষণ জানানো থেকে ফলপ্রকাশ, যাবতীয় তথ্য প্রকাশ করা হবে সেখানে। তবে, সমাজমাধ্যমে প্রকাশ করার পাশাপাশি এনটিএ তাদের ওয়েবসাইটেও যেমন তথ্য জানিয়ে থাকে তেমনই জানাবে।

এখন পড়ুয়াদের বেশির ভাগই মজে সমাজমাধ্যম। নানা শিক্ষণীয় বিষয়েও আপডেট রাখতে সাহায্য করে সমাজমাধ্যমের এই অ্যাপগুলি। ওয়েবসাইটে গিয়ে খুঁজে আপডেট রাখার চাইতে সমাজমাধ্যমে খবরাখবর রাখা অনেকটাই সহজ হয়। তাই এক্স হ্যান্ডেলের পাশাপাশি চালু হল সমাজমাধ্যমের আরও দু’টি অ্যাপ। সহজেই ফেসবুক এবং ইনস্টাগ্রামের অফিসিয়াল পাতাটি খুঁজে পাওয়ার জন্য এনটিএ-র তরফে কিউআর কোড দেওয়া হয়েছে তাদের এক্স হ্যান্ডেলে।

Advertisement
আরও পড়ুন