GPAT 2026 Result Out

প্রকাশিত ফার্মাসি স্নাতকোত্তরের প্রবেশিকার ফল, উত্তীর্ণ হলেন কত জন?

মেধাতালিকায় পরীক্ষার্থীর রোল নম্বর, অ্যাপ্লিকেশন আইডি, বিভাগ, স্কোর, পাশ না ফেল করেছেন তার তথ্য এবং ‌র‍্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী ৫,৩৬২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ফার্মাসির স্নাতকোত্তর স্তরের পরীক্ষা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৪:৪৬
প্রকাশিত হল জিপ্যাট ২০২৬-এর ফল।

প্রকাশিত হল জিপ্যাট ২০২৬-এর ফল। ছবি: সংগৃহীত।

ফার্মাসিতে স্নাতকোত্তরের জন্য জাতীয় স্তরে প্রবেশিকার আয়োজন করা হয় গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট-এর (জিপ্যাট)। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। বোর্ডের তরফে জিপ্যাট ২০২৬-এর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

Advertisement

মেধাতালিকায় পরীক্ষার্থীর রোল নম্বর, অ্যাপ্লিকেশন আইডি, বিভাগ, স্কোর, পাশ না ফেল করেছেন তার তথ্য এবং ‌র‍্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী ৫,৩৬২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ফার্মাসির স্নাতকোত্তর স্তরের পরীক্ষা। এনবিইএমএস-এর তরফে জানানো হয়েছে, ১৫ এপ্রিলের পর ওয়েবসাইটে পরীক্ষার্থীদের আলাদা আলাদা ভাবে স্কোর কার্ড এবং চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করা হবে। আপলোড হওয়ার ছ’মাস পর্যন্ত সময় থাকবে ফলাফল ডাউনলোড করার। এই ফলাফলটি তিন বছরের জন্য বৈধ।এর মধ্যেই পরীক্ষার্থীদের ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত কোনও প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরের জন্য ভর্তি হয়ে যেতে হবে।

চলতি বছর ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছিল স্নাতকোত্তর স্তরের ফার্মাসির প্রবেশিকা। সিবিটি মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে পরীক্ষা। মোট ৫০০ নম্বরের পরীক্ষায় ১২৫টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষায় নেগেটিভ মার্কিং-ও ছিল।

Advertisement
আরও পড়ুন