Job vacancy in Hyderabad University

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মী চাই হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের, আবেদনের শেষ দিন কবে?

চুক্তির ভিত্তিতে এই পদে কাজের মেয়াদ এক বছর। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৬
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

প্রোগ্রাম অফিসার নেওয়া হবে। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে এই পদে কাজের মেয়াদ এক বছর। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৪ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement
আরও পড়ুন