NEET PG Admission

নিট পিজি-র তথ্য পোর্টালে জমা না পড়লে বাতিল পড়ুয়া ভর্তি! কড়া নির্দেশ এনএমসি-র

পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, ডক্টর অফ মেডিসিন, মাস্টার অফ সার্জারি, সুপার স্পেশ্যালিটি মেডিসিন এবং সুপার স্পেশ্যালিটি সার্জারি বিভাগে যে সকল পড়ুয়া ভর্তি হয়েছেন তাদের সমস্ত তথ্য পোর্টালে জমা করতে হবে ৮ এপ্রিলের মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৬:৩২
৮ এপ্রিল তথ্য জমা দেওয়ার শেষ দিন।

৮ এপ্রিল তথ্য জমা দেওয়ার শেষ দিন। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) দেশের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে কড়া নির্দেশ পাঠাল। ২০২৫-এর চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর অর্থাৎ নিট পিজি-র ভর্তির সমস্ত তথ্য শীঘ্রই এনএমসি-র অনলাইন পোর্টালে আপলোড করতে হবে। তথ্য জমা দেওয়ার শেষ দিনও জানিয়ে দিল এনএমসি।

Advertisement

পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, ডক্টর অফ মেডিসিন, মাস্টার অফ সার্জারি, সুপার স্পেশ্যালিটি মেডিসিন এবং সুপার স্পেশ্যালিটি সার্জারি বিভাগে যে সকল পড়ুয়া ভর্তি হয়েছেন তাদের সমস্ত তথ্য পোর্টালে জমা করতে হবে ৮ এপ্রিলের মধ্যে। এই নির্দেশ দেশের সমস্ত মেডিক্যাল কলেজগুলির জন্যই।

তাদের এনএমসি-র দেওয়া অনলাইন পোর্টালে লগ-ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। সেখানে ‘অ্যাডমিশন আপলোড ডেটা’ লিঙ্কে গিয়ে তথ্য জমা দিতে হবে। পাশাপাশি জানানো হয়ছে, নিট পিজি-র ভর্তির প্রক্রিয়া মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং এনএমসি-র গাইডলাইন মেনে করতে হবে। পড়ুয়াদের সমস্ত তথ্য একেবারে সঠিক হতে হবে।

যদি কোনও প্রতিষ্ঠান নিয়ম অমান্য করে, তা হলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে এনএমসি। ভুল তথ্য জমা পড়লে বা কোনও প্রতিষ্ঠান তথ্য জমা না দিলে, পড়ুয়ার ভর্তি বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন